ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স

০৮ এপ্রিল ২০২৬, ০১:২৯ AM , আপডেট: ০৮ এপ্রিল ২০২৬, ০১:৩০ AM
ইরানের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স

ইরানের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স © সংগৃহীত

চলমান ইরান-যুক্তরাষ্ট ও ইসরায়েলের যুদ্ধে ইরানের পক্ষে বেশ সরব হতে দেখা গেছে ইউরোপীয় দেশ ফ্রান্সকে। এবার ট্রাম্পের পুরো সভ্যাতা মুছে দেওয়ার হুমকির পর তেহরানের পক্ষে নিজেদের অবস্থান আরো জোরালোভাবে প্রকাশ করেছে ইমানুয়েল ম্যাক্রোঁর দেশ। 

বুধবার (৮ এপ্রিল) ইরানের পুরো সভ্যতা ধ্বংস করে দেওয়ার যে হুমকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দিয়েছেন, তা বাস্তবায়ন না করতে যুক্তরাষ্ট্রের প্রতি জোরালো আহ্বান জানিয়েছে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জাঁ-নোয়েল ব্যারোট।

ফ্রান্স-টু টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আস্ত একটি সভ্যতাকে কেউ মুছে দিতে পারে না এবং যুদ্ধ শুরু হওয়ার পর থেকে প্রেসিডেন্ট ট্রাম্প এ ধরনের হুমকি নিয়মিতই দিয়ে আসছেন।’ 

তি আশা করেন, ট্রাম্প ইরানকে নিয়ে তার এই চরম হুমকি কার্যকর করবেন না। 

পরিণতি সম্পর্কে সতর্ক করে দিয়ে ব্যারোট আরও বলেন, ‘ট্রাম্প যদি শেষ পর্যন্ত তার এই হুমকি বাস্তবায়ন করেন, তবে তা কেবল মধ্যপ্রাচ্য অঞ্চলকেই নয়, বরং পুরো বিশ্বকে এক ভয়াবহ ও অত্যন্ত বিপজ্জনক উত্তেজনার দিকে ঠেলে দেবে।’

ফরাসি পররাষ্ট্রমন্ত্রীর এই মন্তব্য মূলত ওয়াশিংটনের কঠোর অবস্থানের বিপরীতে প্যারিসের গভীর উদ্বেগকেই প্রতিফলিত করেছে। চলমান এই উত্তপ্ত পরিস্থিতিতে বিশ্বজুড়ে নতুন কোনো বড় ধরনের সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে বলে মনে করছেন ফরাসি এই শীর্ষ কূটনীতিক।

স্বাস্থ্যে বাজেট বৃদ্ধি তখনই কার্যকর হবে, যখন তামাকের ব্যবহ…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির তিন অধ্যাপকের বিরুদ্ধে ট্রাইবুনাল, একজনের বিরুদ্ধে তদ…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে দুর্ঘটনা, বিমানবাহিন…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
নবম পে-স্কেলের প্রস্তাবিত গেজেট দেখুন এখানে
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
রাশেদ খাঁনকে ২০১৯ সালের ডাকসুর জিএস ঘোষণা
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকে নতুন ১৫ পরিচালক, অব্যাহতি ১০ জন
  • ৩১ আগস্ট ২০২৬