কাতারের জলসীমায় হেলিকপ্টার বিধ্বস্ত, চলছে উদ্ধার অভিযান

২২ মার্চ ২০২৬, ১০:৩১ AM
হেলিকপ্টার বিধ্বস্ত

হেলিকপ্টার বিধ্বস্ত © টিডিসি ফটো

কাতারের জলসীমায় নিয়মিত দায়িত্ব পালনের সময় একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরা আজ এই তথ্য নিশ্চিত করেছে। মন্ত্রণালয় জানিয়েছে, যান্ত্রিক ত্রুটির কারণেই এই দুর্ঘটনাটি ঘটেছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয় এক ঘোষণায় জানিয়েছে, হেলিকপ্টারটিতে থাকা ক্রু ও যাত্রীদের উদ্ধারে বর্তমানে ব্যাপক তল্লাশি অভিযান চালানো হচ্ছে। দুর্ঘটনার বিস্তারিত কারণ অনুসন্ধানে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এক বিবৃতিতে তারা জানিয়েছে, ‘নিয়মিত দায়িত্ব পালনের সময় যান্ত্রিক ত্রুটির কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।’ বিবৃতিতে আরও যোগ করা হয়েছে, ‘হেলিকপ্টারটিতে থাকা ক্রু ও যাত্রীদের উদ্ধারে তল্লাশি অভিযান চলছে।’

ট্যাগ: কাতার
সুইসাইড নোটে শিক্ষককে দায় দিয়ে ক্যাম্পাস ছাড়লেন জাবির মোহাই…
  • ১১ অক্টোবর ২০২৬
এফসিপিএস পার্ট-১ পরীক্ষা শুরু ১ ডিসেম্বর, কমল পরীক্ষা ফি
  • ১১ অক্টোবর ২০২৬
চুয়েটে উপাচার্যের রুটিন দায়িত্ব প্রত্যাখ্যান শিক্ষার্থীদে…
  • ১১ অক্টোবর ২০২৬
ছেলে সেজে বিয়ের অভিযোগ তরুণীর বিরুদ্ধে, সালিসে বেত্রাঘাত
  • ১১ অক্টোবর ২০২৬
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষে বিভিন্ন গ্রেডে ১৯ পদে চাকরি, আবে…
  • ১১ অক্টোবর ২০২৬
ঢাকা কর কমিশনারের কার্যালয় ৩ বিভিন্ন গ্রেডে নিয়োগ দেবে ৪৭ প…
  • ১১ অক্টোবর ২০২৬