ইরানে সরকারি টেলিভিশন ভবনে অগ্নিকাণ্ড

০৯ জানুয়ারি ২০২৬, ০৬:২৩ AM
একটি ভবনে আগুন

একটি ভবনে আগুন © সংগৃহীত

ইরানের ইস্ফাহান শহরে রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল আইআরআইবির সঙ্গে সংশ্লিষ্ট একটি ভবনে আগুন লাগার খবর পাওয়া গেছে। দেশজুড়ে কয়েকদিন ধরে চলমান ব্যাপক বিক্ষোভের মধ্যেই এ ঘটনা ঘটেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে ইস্ফাহানে সরকারি টিভি সংশ্লিষ্ট একটি ভবনের পাশাপাশি আশপাশের আরও কয়েকটি ভবনে আগুন জ্বলতে দেখা গেছে। ভিডিওটির সত্যতা যাচাই করছে বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, ভিডিওতে দেখা যাওয়া ভবনের অবস্থান গুগল আর্থের স্যাটেলাইট ছবির মাধ্যমে বিশ্লেষণ করে সেখানে ‘ইয়ং জার্নালিস্ট ক্লাব’-এর অফিসের অস্তিত্ব পাওয়া গেছে। এই প্রতিষ্ঠানটি ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন আইআরআইবির সহযোগী সংগঠন হিসেবে পরিচিত।

তবে কী কারণে ওই ভবনে আগুন লেগেছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। একই সঙ্গে অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়েছেন কি না, সেটিও স্পষ্ট নয়।

সূত্র: বিবিসি

ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ২৮ অক্টোবর ২০২৬
আপাতত থেমে গেলাম, বারবার পোস্ট ও আলোচনা সময় এবং সম্মান—দুটো…
  • ২৮ অক্টোবর ২০২৬
১২ বছর পর অসুস্থ হয়ে দেশে ফিরেছিলেন ইরাকপ্রবাসী, ডাক্তার দে…
  • ২৮ অক্টোবর ২০২৬
‘প্রধানমন্ত্রী আমাকে মজা করে বলছিলেন, তুমি আবার যাবা আমার স…
  • ২৮ অক্টোবর ২০২৬
স্বামীকে বাঁচাতে নিজের কিডনি দিলেন স্ত্রী
  • ২৮ অক্টোবর ২০২৬
৫৭ বিশ্ববিদ্যালয়ে পর্যায়ক্রমে চালু হবে তৃতীয় ভাষা ইনস্টিটিউ…
  • ২৮ অক্টোবর ২০২৬