সবকিছু মনে রাখা হবে— রক্তাক্ত জামা পরিহিত ছবি দিয়ে স্ট্যাটাস সাংবাদিক ময়ূখের

২৩ ডিসেম্বর ২০২৫, ০৪:০৯ PM
রক্তমাখা জামা গায়ে ময়ূখরঞ্জন ঘোষ

রক্তমাখা জামা গায়ে ময়ূখরঞ্জন ঘোষ © সংগৃহীত

কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের সামনে বিক্ষোভ করতে এসে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছেন হিন্দুত্ববাদী বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। এ সময় পুলিশের লাঠিচার্জে বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বাংলাদেশ নিয়ে ক্রমাগত নেতিবাচক মন্তব্য করে সমালোচিত পশ্চিমবঙ্গের সাংবাদিক ময়ূখরঞ্জন ঘোষও রক্তাক্ত হয়েছেন পুলিশের লাঠিচার্জের আঘাতে; তবে নিজে নয়, আহতদের রক্তের দাগ পড়েছে তার শরীরে।

আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ব্যক্তিগত আইডিতে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন ময়ূখ নিজে।

রক্তাক্ত শার্ট পরিহিত ছবি দিয়ে ময়ূখ লিখেছেন, ‘বাংলাদেশের হিন্দুদের জন্য প্রতিবাদ করতে এসে, কলকাতায় লাঠির বাড়ি খাওয়া সনাতনীদের রক্ত লেগে আমার জামায়। নাক-মুখ ফাটিয়ে দিয়েছে। কিন্তু একা ছিল না। সব্বাই জাপটে ধরেছে। এভাবেই জামাটা থাকবে। এই দাগ লাগা জামাটা অনেককিছু বদলে দেবে মিলিয়ে নেবেন। সবকিছু মনে রাখা হবে। সব কিছু।’

নিচে লিখেছেন, ‘বাংলাদেশ হাইকমিশন, কলকাতা, ডিসেম্বর ২০২৫।’ সঙ্গে মুষ্টিবদ্ধ হাতের একটি ইমোজিও জুড়ে দিয়েছেন ময়ূখ।

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9