শ্রীলঙ্কায় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, চার কমান্ডোসহ নিহত ৬

০৯ মে ২০২৫, ০২:২৬ PM , আপডেট: ১৮ জুন ২০২৫, ০৭:৫৩ PM
হেলিকপ্টার

হেলিকপ্টার © সংগৃহীত

শ্রীলঙ্কার পূর্বাঞ্চলে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটছে। এ ঘটনায় চারজন কমান্ডো এবং দুইজন বিমানবাহিনীর সদস্য নিহত হয়েছে বলে দেশটির সেনাবাহিনী জানিয়েছে। শুক্রবার (৯ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

প্রতিবেদনে বলা হয়, এদিন বেল ২১২ মডেলের একটি হেলিকপ্টার মাদুরু ওয়া এলাকায় একটি প্রদর্শনী ফ্লাইটে অংশ নিচ্ছিল। ফ্লাইটটি ‘ফাস্ট-রোপিং’ নামে পরিচিত সামরিক কৌশল প্রদর্শনের প্রস্তুতির সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে একটি হ্রদে আছড়ে পড়ে। হেলিকপ্টারটিতে মোট ১২ জন আরোহী ছিলেন। দুর্ঘটনায় ছয়জন মারা গেলেও বাকিরা সামান্য আহত হয়ে প্রাণে বেঁচে যান।

সেনাবাহিনীর একজন মুখপাত্র বার্তাসংস্থা এএফপিকে জানান, নিহতদের মধ্যে চারজন ছিলেন বিশেষ বাহিনীর কমান্ডো এবং দুইজন ছিলেন বিমানবাহিনীর গানার। তারা একটি সামরিক গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য ফ্লাইটটি পরিচালনা করছিলেন। অনুষ্ঠানে হেলিকপ্টার থেকে দড়ি বেয়ে নামার কৌশল দেখানোর পরিকল্পনা ছিল।

দুর্ঘটনার পরপরই অনুষ্ঠানের কার্যক্রম বাতিল করা হয় এবং ঘটনাটি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ এখনও জানা যায়নি।

এএফপি জানিয়েছে, এটি সাম্প্রতিক সময়ে শ্রীলঙ্কা বিমানবাহিনীর সবচেয়ে বড় দুর্ঘটনাগুলোর একটি। এর আগে, ২০২০ সালের জানুয়ারিতে হাপুতালে এলাকায় একটি চীনা-নির্মিত ওয়াই-১২ বিমান বিধ্বস্ত হয়ে চারজন ক্রু নিহত হয়েছিলেন। আর ২০০০ সালের সেপ্টেম্বরে এমআই-১৭ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ১৫ জনের প্রাণহানি ঘটে, যা দেশটির ইতিহাসে সবচেয়ে ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনা হিসেবে চিহ্নিত।

আলভারেজের দলবদলের স্বপ্নে ভাটা, ফিরলেন আতলেতিকোর অনুশীলনে
  • ০৪ আগস্ট ২০২৬
ফাইনালের পর ফের ‘সহিংস আচরণ’, বিতর্কে আর্জেন্টাইন তারকা ফুট…
  • ০৪ আগস্ট ২০২৬
‘পরশু নয়, কালকেই লং মার্চ টু ঢাকা’— সাত শব্দেই বদলে গিয়েছিল…
  • ০৪ আগস্ট ২০২৬
ইরানকে ট্রাম্পের হুঁশিয়ারি—চুক্তি কর অথবা পুরোপুরি আত্মসমর্…
  • ০৪ আগস্ট ২০২৬
‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি ঘোষণা, সরকার পতনের কাউন্টডাউন শুরু
  • ০৪ আগস্ট ২০২৬
ঢাকাসহ ১৩ জেলায় দুপুরের মধ্যে ঝড়ের আভাস 
  • ০৪ আগস্ট ২০২৬