এসএসসি-এইচএসসিসহ পাকিস্তানে সব বোর্ড পরীক্ষা স্থগিত

০৭ মে ২০২৫, ০৭:২৮ PM , আপডেট: ২১ জুন ২০২৫, ০২:০৬ PM
পরীক্ষার কেন্দ্র

পরীক্ষার কেন্দ্র © সংগৃহীত

ভারতের সামরিক অভিযানের প্রেক্ষিতে পাকিস্তানে এসএসসি, এইচএসসি এবং অন্যান্য বোর্ডের সব পরীক্ষা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। পাকিস্তানের বোর্ড অব ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশনের (বিআইএসই) মুখপাত্রের বরাতে জিও নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

গত মাসের শেষ দিকে দেশটিতে এইচএসসি ও এসএসসি পরীক্ষা শুরু হয়। বুধবার এইচএসসি পরীক্ষার্থীদের ইসলামিয়াত (ঐচ্ছিক) এবং প্রিন্সিপালস অব অ্যাকাউন্টিং থিওরি (২য় পত্র) পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এসএসসি পরীক্ষার্থীদের ছিল কম্পিউটার সায়েন্সের ব্যবহারিক পরীক্ষা।

বিআইএসই-এর এক মুখপাত্র জানান, উদ্ভূত নিরাপত্তাজনিত পরিস্থিতির কারণে পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছে। পরবর্তী সময়সূচি পরে জানিয়ে দেওয়া হবে।

গত ২২ এপ্রিল ভারতের জম্মু ও কাশ্মিরের পেহেলগামে এক ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনার জেরে টানা দুই সপ্তাহ ধরে ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা চলছিল। এরই মধ্যে বুধবার মধ্যরাতে পাকিস্তানের অভ্যন্তরে একাধিক স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত।

‘অপারেশন সিঁদুর’ নামের এই সামরিক অভিযানে ভারতীয় বাহিনী পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মিরের অন্তত ৯টি স্থানে মাত্র ২৫ মিনিটে ২৪টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। ভারত দাবি করেছে, এই হামলায় পাকিস্তানে অন্তত ৭০ জন নিহত হয়েছে। তবে পাকিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছে, নিহতের সংখ্যা ২৬ জন।

এছাড়া কাশ্মির সীমান্তের নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর দু’দেশের সেনাবাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে। এতে ভারত-শাসিত কাশ্মিরে অন্তত ১০ জন নিহত এবং ৩০ জনের বেশি আহত হয়েছে।

পাকিস্তান দাবি করেছে, তারা ভারতের অন্তত পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। তবে ভারতীয় কর্তৃপক্ষ স্বীকার করেছে, এখন পর্যন্ত জম্মু-কাশ্মিরে তাদের তিনটি বিমান বিধ্বস্ত হয়েছে।

পরীক্ষার আগের রাতেও মেলেনি এসএসসির এডমিট কার্ড, মহাসড়ক অবরো…
  • ২০ এপ্রিল ২০২৬
বন্ধুর জন্য কবর খুঁড়তে গিয়ে সেই কবরেই চিরবিদায় নিলেন অপর বন…
  • ২০ এপ্রিল ২০২৬
বিস্কুটের প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণ, সাতক্ষীরায় ঐতিহাসিক …
  • ২০ এপ্রিল ২০২৬
শিক্ষার্থীদের সঙ্গে ক্লাস করছেন সংসদ সদস্য
  • ২০ এপ্রিল ২০২৬
এসএসসি পরীক্ষার প্রবেশপত্র না পাওয়ায় মহাসড়ক অবরোধ
  • ২০ এপ্রিল ২০২৬
শিক্ষকতার পাশাপাশি কাজিগিরি, এমপিওভুক্ত ২৯ শিক্ষককে শোকজ
  • ২০ এপ্রিল ২০২৬