পাকিস্তানে ভারতের হামলায় নিহত ২৬

০৭ মে ২০২৫, ১১:৩৪ AM , আপডেট: ২১ জুন ২০২৫, ০২:১০ PM
ভারতীয় হামলার পর পাকিস্তানের ক্ষতিগ্রস্ত একটি বেসামরিক স্থাপনা সংগৃহীত

ভারতীয় হামলার পর পাকিস্তানের ক্ষতিগ্রস্ত একটি বেসামরিক স্থাপনা সংগৃহীত © সংগৃহীত

পাকিস্তানে ভারতের হামলায় ২৬ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী। হামলায় আহত হয়েছেন কমপক্ষে ৪৬ জন।

সংবাদ সম্মেলনে সেনাবাহিনীর মুখপাত্র জানান, ভারতের নৃশংস ও কাপুরুষোচিত হামলায় নিহত বেড়ে ২৬ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ৪৬ জন।  
 
আজ বুধবার (৭ মে) ভোরে পাকিস্তানের কাশ্মীরসহ একাধিক স্থানে ভারত হামলা চালানোর পর নিয়ন্ত্রণ রেখা বরাবর সামরিক উত্তেজনা বৃদ্ধি পায়।

আরও পড়ুন: পাক-ভারত যুদ্ধের পূর্বাভাস ৬ বছর আগেই ছিল যুক্তরাষ্ট্রের গবেষণায়

ভারতের হামলার পরপরই পাল্টা হামলা চালায় পাকিস্তান। এতে ভারতের বেশ কয়েকটি যুদ্ধবিমান ভূপাতিত করা হয়। 
 
এদিকে ভারত জানিয়েছে, ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগামে বন্দুকধারীর হামলায় ২৬ জন পর্যটক নিহত হওয়ার প্রতিশোধ হিসেবে এ হামলা চালানো হয়েছে। 
 
হামলাকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতের হামলাকে ‘কাপুরুষোচিত’ বলে মন্তব্য করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। 
তথ্যসূত্র: ডন

অস্ত্র রাখার অভিযোগ দিয়ে মারধর করেছিল সহপাঠীরা, সিজিপিএ-৪ ন…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
কলেজে ভর্তির মাইগ্রেশনের ফল দেখুন এখানে
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীর কুড়িল থেকে ১২ বছরের এক শিশু নিখোঁজ
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যাকাণ্ডে আটক ৩
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
একসঙ্গে বসলেন ঢাকা দক্ষিণের দুই মেয়র প্রার্থী
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীতে চলন্ত বাসে আগুন
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬