পাকিস্তানে হামলার পর ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর কঠোর বার্তা

০৭ মে ২০২৫, ১০:২৭ AM , আপডেট: ২১ জুন ২০২৫, ০২:১১ PM
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর © সংগৃহীত

পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে ভারতের ‘অপারেশন সিন্দুর’ হামলার কয়েক ঘণ্টা পর বিশ্ববাসীর উদ্দেশে বার্তা দিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বুধবার (৭ মে) এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এ তথ্য জানায়। 

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, ‘বিশ্বকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স (শূন্য সহনশীলতা) দেখাতে হবে।’

এদিকে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ দাবি করেছেন, সীমান্ত আগ্রাসনের জবাবে পাকিস্তান বিমান বাহিনী কমপক্ষে পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে। এছাড়া ভারতের ‘অপারেশন সিন্দুর’ হামলা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক এক বিবৃতিতে বলেন, ‘মহাসচিব নিয়ন্ত্রণ রেখা (এলওসি) ও আন্তর্জাতিক সীমান্ত জুড়ে ভারত-পাকিস্তান সামরিক অভিযান নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন। তিনি উভয় দেশকে সর্বোচ্চ সামরিক সংযম প্রদর্শনের জন্য অনুরোধ করেছেন।’

অ্যান্তোনিও গুতেরেস বলেন, ‘এই মুহূর্তে ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক সংঘাতের মূল্য বিশ্ব বহন করতে পারবে না। কারণ— ইতোমধ্যে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চলছে। অন্যদিকে, চলছে গাজা-ইসরায়েল যুদ্ধ। এমন সময়ে আরেকটি যুদ্ধ দেখতে চায় না বিশ্ববাসী।’

টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের দুই কার্যালয়ে ভাঙচুর, আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
জাবির প্রধান ফটকে ছাত্রলীগের তালা, চার দিনেও দৃশ্যমান পদক্ষ…
  • ১৫ নভেম্বর ২০২৬
প্রেমঘটিত বিরোধে পুলিশ পরিচয়ে রাবি ছাত্রদল নেতাকে হল থেকে ত…
  • ১৫ নভেম্বর ২০২৬
‎জবিতে হামলার ভিডিও ধারণ, সাংবাদিকের ফোন আটকে রেখে ফুটেজ মু…
  • ১৫ নভেম্বর ২০২৬
পা হারানো বিএনপি নেতা আব্দুর রহিমকে কৃত্রিম পা উপহার প্রধান…
  • ১৫ নভেম্বর ২০২৬
বিয়ের দাওয়াত খেয়ে অসুস্থ ৫০, প্রাণ গেল চিকিৎসকের
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950