একদিনে ৪ দেশে ইসরায়েলের বিমান হামলা, নিহত ৫৪

০৬ মে ২০২৫, ০৮:৪৪ AM , আপডেট: ২২ জুন ২০২৫, ০২:৪৫ PM

© সংগৃহীত

গাজা উপত্যকাজুড়ে তীব্র অভিযান ও হত্যাযজ্ঞ চালানোর মধ্যেই একইদিনে আরও ৩ দেশে হামলা চালিয়েছে দখলদার বাহিনী। বিশেষ করে ইসরায়েলের অন্যতম প্রধান বিমানবন্দরে হুতির হামলার জেরে পালটা আক্রমণের হুঁশিয়ারির পরই ইয়েমেনে হামলা করেছে ইসরায়েল।

আজ মঙ্গলবার (৬ মে) সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে ফিলিস্তিনের গাজা ও ইয়েমেন ছাড়াও সিরিয়া ও লেবাননেও সোমবার হামলা চালিয়েছে ইসরায়েল। এসব হামলায় কমপক্ষে ৫৪ জন নিহতের খবর পাওয়া গেছে।

গাজা উপত্যকা দখলে নিতে উঠে পড়ে লেগেছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, ‘গাজার ২০ লক্ষেরও বেশি মানুষকে নতুন স্থল অভিযানের মাধ্যমে অন্যত্র স্থানান্তরিত করা হবে।’

চারদেশে হামলার মধ্যে ইয়েমেনে ৩০টি যুদ্ধবিমান নিয়ে ভয়াবহ হামলা চালিয়েছে তেল আবিব। এক্স পোস্টে সোমবার (৫ মে) এ হামলার বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলি সেনাবাহিনী। এতে বলা হয়েছে, ইসরায়েলে হামলা চালানোর পালটা পদক্ষেপ হিসেবে হুতি নিয়ন্ত্রিত অঞ্চলে হামলা চালানো হয়েছে।

ইসরায়েল জানিয়েছে, ইয়েমেনের হোদেইদা বন্দর এলাকায় ‘সন্ত্রাসী অবকাঠামো’ এবং হোদেইদার পূর্বে একটি কংক্রিট কারখানায় হামলা চালানো হয়েছে। 

এদিকে আগামী সপ্তাহে সৌদি আরব, কাতার এবং সংযুক্ত আরব আমিরাতে তিন দিনের সফর করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ১৩ থেকে ১৫ মে পর্যন্ত এই সফরে ট্রাম্প দ্বিপাক্ষিক বিষয় এবং বিনিয়োগের ওপর মনোনিবেশ করবেন বলে আশা করা হচ্ছে।

টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের দুই কার্যালয়ে ভাঙচুর, আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
জাবির প্রধান ফটকে ছাত্রলীগের তালা, চার দিনেও দৃশ্যমান পদক্ষ…
  • ১৫ নভেম্বর ২০২৬
প্রেমঘটিত বিরোধে পুলিশ পরিচয়ে রাবি ছাত্রদল নেতাকে হল থেকে ত…
  • ১৫ নভেম্বর ২০২৬
‎জবিতে হামলার ভিডিও ধারণ, সাংবাদিকের ফোন আটকে রেখে ফুটেজ মু…
  • ১৫ নভেম্বর ২০২৬
পা হারানো বিএনপি নেতা আব্দুর রহিমকে কৃত্রিম পা উপহার প্রধান…
  • ১৫ নভেম্বর ২০২৬
বিয়ের দাওয়াত খেয়ে অসুস্থ ৫০, প্রাণ গেল চিকিৎসকের
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950