পুতিনের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান জেলেনস্কির

০৪ মে ২০২৫, ০৮:১৪ AM , আপডেট: ২২ জুন ২০২৫, ০৩:১১ PM
পুতিন ও জেলেনস্কি

পুতিন ও জেলেনস্কি © সংগৃহীত

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দেওয়া তিন দিনের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। জেলেনস্কি বলেছেন, কমপক্ষে ৩০ দিনের যুদ্ধবিরতি ছাড়া কোনও অর্থপূর্ণ আলোচনা সম্ভব নয়। শনিবার (৩ মে) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে তার্কিস বার্তাসংস্থা আনাদোলু।

আনাদোলু বলছে, শুক্রবার কিয়েভে এক গোপন সাংবাদিক সম্মেলনে জেলেনস্কি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রস্তাবকে “নাটকীয় প্রদর্শনী” হিসেবে বর্ণনা করেন। পুতিন এই তিন দিনের যুদ্ধবিরতি প্রস্তাব দিয়েছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি জার্মানির পরাজয়ের ৮০তম বার্ষিকী উপলক্ষ্যে।

জেলেনস্কি বলেন, ‘আমরা যুক্তরাষ্ট্রের দেওয়া ৩০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাবকে ভিত্তি ধরেছি। মাত্র তিন দিন যুদ্ধ বন্ধ করে কোনও বাস্তব আলোচনা সম্ভব নয়’।

তিনি বিদেশি নেতাদের মস্কো না যাওয়ার আহ্বান জানান, বিশেষ করে ৯ মের বিজয় দিবসের অনুষ্ঠানে যোগ না দিতে অনুরোধ করেন জেলেনস্কি।

জেলেনস্কি আরও বলেন, ‘রাশিয়ার মাটিতে কী হচ্ছে, তার জন্য আমরা কোনও দায়িত্ব নিতে পারি না। সেখানে আপনারা যদি যান, নিরাপত্তার দায়িত্ব তাদের, আমাদের নয়। তাই আমরা কোনও সুরক্ষার গ্যারান্টি দিতে পারি না।’

জেলেনস্কির এই মন্তব্যকে রাশিয়ান কর্মকর্তারা হুমকি হিসেবে ব্যাখ্যা করেছেন। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এই মন্তব্যকে ‘বিদেশি নেতাদের সরাসরি ভয় দেখানো’ বলে অভিযুক্ত করেছেন।

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলে যাওয়ায় কারাগারে ১৪ বছরের স্কুলছাত…
  • ০৪ আগস্ট ২০২৬
উপায় নিয়োগ দেবে বিভাগীয় ৪ শহরে, আবেদন ১৩ আগস্ট পর্যন্ত
  • ০৪ আগস্ট ২০২৬
বিয়ের ৫ দিনের মাথায় না ফেরার দেশে তরুণ
  • ০৪ আগস্ট ২০২৬
প্রথমবার ভারতের টেস্ট দলে জম্মু-কাশ্মীরের ক্রিকেটার
  • ০৪ আগস্ট ২০২৬
কলেজ গভর্নিং বডির সভাপতিকে সরিয়ে এমপির স্ত্রীকে নিয়োগের আদে…
  • ০৪ আগস্ট ২০২৬
অফিসে ৮ ঘণ্টা বসে কাজ করলেই কি ভুঁড়ি বাড়ে, জানুন বিশেষজ্ঞদে…
  • ০৪ আগস্ট ২০২৬