কাশ্মীর ইস্যুতে ভারতকে যে বার্তা দিল যুক্তরাষ্ট্র

০২ মে ২০২৫, ০২:০১ PM , আপডেট: ২২ জুন ২০২৫, ০৪:৫৫ PM

© টিডিসি সম্পাদিত

কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহতের জেরে প্রতিবেশী দুই দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এ পরিস্থিতিতে ভারতকে বৃহত্তর আঞ্চলিক সংঘাত এড়ানোর বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (২ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। 

প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার (১ মে) ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, 
যুক্তরাষ্ট্র আশা করে কাশ্মীরে হামলার ঘটনায় ভারত এমন কোনো প্রতিক্রিয়া জানাবে না যা বৃহত্তর আঞ্চলিক সংঘর্ষের সৃষ্টি করবে।

তিনি আরও বলেন, আমাদের আশা, যদি পাকিস্তান এই ঘটনার সঙ্গে কোনোভাবে যুক্ত থাকে, তবে  তারা যেন ভারতকে সহযোগিতা করে যাতে তাদের ভূখণ্ডের সক্রিয় সন্ত্রাসীরা ধরা পড়ে ও তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা যায়।  

এতে আরও বলা হয়েছে, কাশ্মীরে হামলার ঘটনায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি  ভারতের প্রতি সংহতি জানিয়ে এটিকে ‘সন্ত্রাসী ও বিবেকহীন’ হামলা হিসেবে উল্লেখ করেছেন। তবে  ডোনাল্ড ট্রাম্প  তার বক্তব্যে পাকিস্তানকে সরাসরি দোষারোপ করেননি। 

বিয়ের ৫ দিনের মাথায় না ফেরার দেশে তরুণ
  • ০৪ আগস্ট ২০২৬
প্রথমবার ভারতের টেস্ট দলে জম্মু-কাশ্মীরের ক্রিকেটার
  • ০৪ আগস্ট ২০২৬
কলেজ গভর্নিং বডির সভাপতিকে সরিয়ে এমপির স্ত্রীকে নিয়োগের আদে…
  • ০৪ আগস্ট ২০২৬
অফিসে ৮ ঘণ্টা বসে কাজ করলেই কি ভুঁড়ি বাড়ে, জানুন বিশেষজ্ঞদে…
  • ০৪ আগস্ট ২০২৬
অ্যাসোসিয়েট অফিসার নিয়োগ দেবে আড়ং, আবেদন ১৫ আগস্ট পর্যন্ত
  • ০৪ আগস্ট ২০২৬
২০২৫ সালের অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার ফরম পূরণের সময় বৃ…
  • ০৪ আগস্ট ২০২৬