হোয়াইট হাউসের নিরাপত্তা উপদেষ্টাকে সরালেন ট্রাম্প

০২ মে ২০২৫, ০৯:১৬ AM , আপডেট: ২২ জুন ২০২৫, ০৪:৫৬ PM
মাইক ওয়াল্টজ

মাইক ওয়াল্টজ © সংগৃহীত

যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াল্টজের স্থলাভিষিক্ত হিসেবে অন্তর্বর্তীকালীন দায়িত্বে নিয়োগ পেয়েছেন বর্তমান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

বৃহস্পতিবার (১ মে) এক সামাজিকমাধ্যম পোস্টে এ সিদ্ধান্তের কথা জানান প্রেসিডেন্ট ট্রাম্প।

সামাজিক যোগাযোগমাধ্যমে করা এক পোস্টে ট্রাম্প বলেছেন, জাতিসংঘে পরবর্তী মার্কিন দূত হিসেবে ওয়ালৎসকে মনোনীত করবেন তিনি। তিনি বলেন, ‘আমাদের জাতীর স্বার্থকে সর্বাগ্রে রাখতে কঠোর পরিশ্রম করেছেন তিনি (ওয়ালৎস)।’

মাইক ওয়ালৎসকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার ইঙ্গিত আগেই দিয়েছিল কয়েকটি সূত্র। আর রুবিওর আগে সবশেষ একসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন হেনরি কিসিঞ্জার। সেটি সত্তরের দশকের ঘটনা।

এর আগে ওয়াল্টজের পদ শঙ্কায় পড়ে যায় তখন, যখন তিনি একটি নিরাপত্তাসংক্রান্ত বার্তার গ্রুপ চ্যাটে ভুলক্রমে একজন সাংবাদিককে যুক্ত করেন। যদিও তখন প্রেসিডেন্ট তাকে বরখাস্ত করেননি। তবে সেই ঘটনার পর থেকে ওয়াল্টজ তার প্রভাব হারাতে থাকেন।

নিখোঁজের ২৮ ঘণ্টা পর নদীতে মিলল স্কুলছাত্রের লাশ
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
রাজধানী থেকে এবার ১১ বছরের শিশু আব্দুল্লাহ নিখোঁজ, সন্ধান চ…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
ভোলায় শাশুড়ির সঙ্গে ঝগড়ার পর গৃহবধূর মৃত্যু
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যুৎকেন্দ্রের বর্জ্যে বিপর্যস্ত খাল, ঝুঁকিতে নদী
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অপ্রতিমের প্রথম জানাজা আগামীকাল
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
নতুন পে-স্কেলে নিজের বেতন বৃদ্ধির হিসাব করবেন যেভাবে
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬