ভারত-পাকিস্তান ইস্যুতে মুখ খুললেন এরদোয়ান

২৯ এপ্রিল ২০২৫, ১০:২৯ AM , আপডেট: ২৪ জুন ২০২৫, ১২:৩৪ PM
রিসেপ তাইয়্যেপ এরদোয়ান

রিসেপ তাইয়্যেপ এরদোয়ান © সংগৃহীত

কাশ্মিরের পেহেলগামের ঘটনায় ভারত-পাকিস্তানের মধ্যে বিরাজ করছে চরম উত্তেজনা। দুই দেশের সেনাদের মধ্যে সীমান্তে বেশ কয়েকবার গোলাগুলির ঘটনাও ঘটেছে। এমন পরিস্থিতিতে বিভিন্ন দেশের নেতারা মধ্যস্থতার প্রস্তাব ও সংলাপের আহ্বান জানিয়েছে। এবার মুখ খুলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান।

সোমবার (২৮ এপ্রিল) তুরস্কের মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আরও ভয়াবহ পরিস্থিতি রূপ নেওয়ার আগেই তুরস্ক শিগগিরই পাকিস্তান এবং ভারতের মধ্যে উত্তেজনার অবসান চায়।

এদিকে ভারত পাকিস্তানে হামলার প্রস্তুতি নিচ্ছে বলে সংবাদ প্রকাশ করেছে প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস। সংবাদমাধ্যমটি জানায়, ইতোমধ্যে বিশ্বের এক ডজনেরও বেশি দেশের নেতাদের সঙ্গে যোগাযোগ করেছেন মোদি। একইসঙ্গে দিল্লিতে অবস্থিত অন্তত ১০০ কূটনৈতিক মিশনের কর্মকর্তাদের সঙ্গেও নিয়মিত আলোচনা চালানো হচ্ছে। 

আরও পড়ুন: কাশ্মির ইস্যুতে আগামী দু-তিন দিন কেন খুব গুরুত্বপূর্ণ— যা জানালেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী

এর আগে, গত ২২ এপ্রিল পেহেলগামে হামলার পর পাকিস্তানকে দায়ী করে একাধিক পদক্ষেপ নিয়েছে ভারত। আটারি সীমান্ত বন্ধ করে দিয়ে পাকিস্তানিদের ফিরে যেতে বলা হয়েছে। সব ধরনের ভিসা বাতিল হয়েছে। সিন্ধু নদের পানিবণ্টন চুক্তি স্থগিত করেছে ভারত।

পাল্টা ব্যবস্থা হিসাবে একই ধরনের পদক্ষেপ দিয়েছে পাকিস্তানও। সিন্ধু নদের পানিবণ্টন চুক্তি স্থগিতে ভারতের সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় পাকিস্তান সিমলা চুক্তি স্থগিতের ঘোষণা দিয়েছে। এ ছাড়া পাকিস্তানের আকাশসীমা নিষিদ্ধ, সব ধরনের বাণিজ্য বন্ধের ঘোষণা দিয়েছে ইসলামাবাদ।

বিশ্লেষক এবং কূটনীতিকরা বলছেন, পাকিস্তান যে কাশ্মীরে হামলা চালিয়েছে, তার জোরালো প্রমাণ এখনও দেখাতে পারেনি ভারত। এ অবস্থায় দিল্লি কোনো পদক্ষেপ নিলে বিশ্ব মঞ্চে তার ন্যায্যতা পাওয়ার সম্ভাবনা কম। তবে, পারমাণবিক অস্ত্রে সজ্জিত ভারত এবং পাকিস্তানের মধ্যে চমলান সামরিক সংঘর্ষের আশঙ্কা যদি বাড়তে থাকে তাহলে তা নিয়ন্ত্রণ করা কঠিন হতে পারে।

টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের দুই কার্যালয়ে ভাঙচুর, আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
জাবির প্রধান ফটকে ছাত্রলীগের তালা, চার দিনেও দৃশ্যমান পদক্ষ…
  • ১৫ নভেম্বর ২০২৬
প্রেমঘটিত বিরোধে পুলিশ পরিচয়ে রাবি ছাত্রদল নেতাকে হল থেকে ত…
  • ১৫ নভেম্বর ২০২৬
‎জবিতে হামলার ভিডিও ধারণ, সাংবাদিকের ফোন আটকে রেখে ফুটেজ মু…
  • ১৫ নভেম্বর ২০২৬
পা হারানো বিএনপি নেতা আব্দুর রহিমকে কৃত্রিম পা উপহার প্রধান…
  • ১৫ নভেম্বর ২০২৬
বিয়ের দাওয়াত খেয়ে অসুস্থ ৫০, প্রাণ গেল চিকিৎসকের
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950