সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা, পাকিস্তানি সেনাবাহিনীর গুলিতে নিহত ৫৪

২৮ এপ্রিল ২০২৫, ০১:০৩ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ১২:৪৮ PM
সীমান্ত

সীমান্ত © সংগৃহীত

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় সীমান্ত দিয়ে আফগানিস্তান থেকে সে দেশে ঢোকার চেষ্টা করার সময় ৫৪ জন জঙ্গি নিহত হয়েছেন। রবিবার (২৭ এপ্রিল) পাকিস্তানি সেনাবাহিনী এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

এতে জানা গেছে, শুক্রবার থেকে রবিবারের মধ্যে খাইবারপাখতুনখোয়া প্রদেশে পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত দিয়ে ঢোকার চেষ্টা করছিল জঙ্গিদের একটি বড় দল। তখনই তাদের গতিবিধি নজরে আসে নিরাপত্তা বাহিনীর।

পরে তাদের অভিযানে ৫৪ জন জঙ্গি নিহত হয়েছে। পাশাপাশি সীমান্ত পার হওয়ার চেষ্টা করা জঙ্গিদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।

বিবৃতিতে আরো বলা হয়, ‘বিদেশি প্রভুদের নির্দেশে পাকিস্তানের অভ্যন্তরে বড় ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর উদ্দেশ্যে এই জঙ্গিরা বিশেষভাবে অনুপ্রবেশের চেষ্টা করছিল।’ 

পাকিস্তানি সেনাবাহিনী বলেছে, ‘ভারত যখন পাকিস্তানের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তুলছে, ঠিক সেই সময় এই জঙ্গিরা এমন কাজ করছে, যা স্পষ্ট করে দেয় কার ইঙ্গিতে তারা পরিচালিত হচ্ছে।

আফগানিস্তানে তালেবান ২০২১ সালে ফের ক্ষমতায় ফেরার পর থেকে পাকিস্তানে সন্ত্রাসী হামলার হার ব্যাপক বেড়ে গেছে। ইসলামাবাদ দাবি করে আসছে, আফগানিস্তানে নিরাপদ আশ্রয় নিয়েই হামলাকারীরা পাকিস্তানে হামলা চালাচ্ছে।

অন্যদিকে সম্প্রতি পাকিস্তানের বিরুদ্ধে ভারত ‘সীমান্ত পেরিয়ে সন্ত্রাসবাদে সমর্থন’ দেওয়ার অভিযোগ তুলেছে। কাশ্মীরের বিতর্কিত অঞ্চলে ২২ এপ্রিল বন্দুকধারীদের হামলায় ২৬ জন বেসামরিক মানুষ নিহত হওয়ার পর ভারত এই অভিযোগ করে। পাকিস্তান অবশ্য এ ধরনের কোনো সংশ্লিষ্টতা অস্বীকার করেছে।

হবিগঞ্জে বিজিবির অভিযানে ৬২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
  • ০৪ আগস্ট ২০২৬
সমকামিতার বিরুদ্ধে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মৌন মিছিল
  • ০৪ আগস্ট ২০২৬
সব ধরনের ফুটবল থেকেই কি অবসর নিবেন নেইমার, জানা যাবে ডিসেম্…
  • ০৪ আগস্ট ২০২৬
ইউএনও অফিসে বসে ঘুষ নিচ্ছেন কর্মকর্তা, ভিডিও ভাইরাল
  • ০৪ আগস্ট ২০২৬
বেরোবিতে ছাত্রদল-শিবিরের সংঘর্ষের পর ১৪৪ ধারা জারির আবেদন
  • ০৪ আগস্ট ২০২৬
যশোরে সড়ক দুর্ঘটনায় আহত জুলাই আন্দোলনের সমন্বয়ক রাশেদ
  • ০৪ আগস্ট ২০২৬