ইসরায়েলের বিমানঘাঁটিতে হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা

২৭ এপ্রিল ২০২৫, ০৯:২৫ AM , আপডেট: ২৪ জুন ২০২৫, ১২:৫৫ PM
ক্ষেপণাস্ত্র

ক্ষেপণাস্ত্র © সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার নিরস্ত্র ফিলিস্তিনিদের ওপর দখলদার ইসরায়েলি বাহিনীর গণহত্যামূলক হামলার প্রতিবাদে দক্ষিণাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিতে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথি।

শনিবার (২৬ এপ্রিল) ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেন। খবর মেহের নিউজের।

বিবৃতিতে ইয়াহিয়া সারি বলেন, ইয়েমেনি ক্ষেপণাস্ত্র ইউনিট ইসরায়েলের নেভাতিম বিমানঘাঁটিতে সফলভাবে হামলা চালিয়েছে। উল্লেখ্য, এই বিমানঘাঁটি নেগেভ মরুভূমির উত্তরে, বিয়ারশেবা শহরের প্রায় ১৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত।

তিনি জানান, এ হামলায় ‘প্যালেস্টাইন-২’ নামের ইয়েমেনের নিজস্ব উন্নয়নকৃত হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়। ক্ষেপণাস্ত্রটি লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হানতে সক্ষম হয় এবং ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তা প্রতিহত করতে ব্যর্থ হয়।

ইয়াহিয়া সারি বলেন, গাজার নির্যাতিত জনগণের প্রতি সমর্থন, ইসরায়েলের নৃশংসতার প্রতিবাদ এবং যুক্তরাষ্ট্রের সমর্থনের জবাবে ইয়েমেনি সেনাবাহিনী ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় আঘাত হেনেছে।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের আগ্রাসনের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার পাশাপাশি ইয়েমেনি বাহিনী তাদের সামরিক সক্ষমতা উন্নত করতে থাকবে এবং ফিলিস্তিনিদের প্রতি সমর্থন আরও জোরালো করবে।

ইউএস-বাংলা এয়ারলাইনস নিয়োগ দেবে সেফটি অফিসার, আবেদন ১০ আগস…
  • ০৪ আগস্ট ২০২৬
জবিতে হামলা-ভাংচুরের ঘটনায় আনুষ্ঠানিক বক্তব্য দিল প্রশাসন, …
  • ০৪ আগস্ট ২০২৬
গৃহবধূর মৃত্যু, স্বামী-শাশুড়ির বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ
  • ০৪ আগস্ট ২০২৬
ইরান-গাজা ইস্যুতে সবর স্পেনকে শায়েস্তা করতেই কি সেউতার অভিব…
  • ০৪ আগস্ট ২০২৬
আহতদের উদ্ধারে ছুটে গিয়ে ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ সদস্যের
  • ০৪ আগস্ট ২০২৬
৬ ইউনিয়ন পরিষদ মেরামত না করেই ৬০ লাখ টাকা উত্তোলন
  • ০৪ আগস্ট ২০২৬