এবার ভারতের বিরুদ্ধে জোট বেঁধেছে পাকিস্তানের সব দল

২৬ এপ্রিল ২০২৫, ১২:৫৬ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ১২:৫৮ PM

© সংগৃহীত

পাকিস্তানের নানা ইস্যুতে রাজনৈতিক মতভেদ ছিল দীর্ঘদিন। কিন্তু দেশের স্বার্থে এবার সব রাজনৈতিক দল একজোট হয়েছে। শুক্রবার (২৫ এপ্রিল) পাকিস্তানের সব দলের এ অধিবেশন বসে। খবর পিটিবি নিউজ।

এর আগে জম্মু-কাশ্মীরে সন্ত্রাসী হামলার পর সর্বদলীয় বৈঠক করেছিল ভারত। সেই বৈঠকে কড়া পদক্ষেপ নেওয়ার ব্যাপারে একমত হন ভারতীয় রাজনৈতিকরা। এবার একই পথে হাঁটল পাকিস্তানও।

ভারত যখন পাকিস্তানকে লাগাতার হুমকি ও বিধিনিষেধ দিয়ে যাচ্ছিল, এমন সময় পাকিস্তানের রাজনীতিকরাও ভুলে গেছেন অতীতের সব বিভেদ। তাই পাকিস্তানের গণপরিষদের উচ্চকক্ষ সিনেট ভারতের দাবি প্রত্যাখ্যান করে সর্বসম্মতভাবে একটি প্রস্তাব পাস করেছে।

ভারত দাবি করছে, কাশ্মীরের ওই হামলার ঘটনায় পাকিস্তানের সম্পৃক্ততা রয়েছে। এর জেরে একের পর এক পাকিস্তানের স্বার্থবিরোধী পদক্ষেপ নিচ্ছে নরেন্দ্র মোদির সরকার।

কিন্তু পাকিস্তানের সরকার সেই দাবি প্রত্যাখ্যান করেছে। ইসলামাবাদ বলছে, এ ধরনের দাবি ভিত্তিহীন ও রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত। সিনেটের অধিবেশনে ওই প্রস্তাব তোলা হলে পাকিস্তানের আইনপ্রণেতারা সব ধরনের সন্ত্রাসবাদের নিন্দা জানান। নিরপরাধ বেসামরিক ব্যক্তিদের টার্গেট করা পাকিস্তানের মূল্যবোধের পরিপন্থি বলেও জানান তারা।

এর বাইরে নিজের সাজানো নাটকের মাধ্যমে ভারত যে প্রোপাগান্ডা ছড়াচ্ছে, তারও নিন্দা জানিয়েছেন পাকিস্তানের আইনপ্রণেতারা। আর সিন্ধুর পানিচুক্তি নিয়ে ভারত এককভাবে যে সিদ্ধান্ত নিয়েছে তা যুদ্ধের শামিল হিসেবেও গণ্য করা যেতে পারে বলে মনে করছেন তারা।

ইউএস-বাংলা এয়ারলাইনস নিয়োগ দেবে সেফটি অফিসার, আবেদন ১০ আগস…
  • ০৪ আগস্ট ২০২৬
জবিতে হামলা-ভাংচুরের ঘটনায় আনুষ্ঠানিক বক্তব্য দিল প্রশাসন, …
  • ০৪ আগস্ট ২০২৬
গৃহবধূর মৃত্যু, স্বামী-শাশুড়ির বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ
  • ০৪ আগস্ট ২০২৬
ইরান-গাজা ইস্যুতে সবর স্পেনকে শায়েস্তা করতেই কি সেউতার অভিব…
  • ০৪ আগস্ট ২০২৬
আহতদের উদ্ধারে ছুটে গিয়ে ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ সদস্যের
  • ০৪ আগস্ট ২০২৬
৬ ইউনিয়ন পরিষদ মেরামত না করেই ৬০ লাখ টাকা উত্তোলন
  • ০৪ আগস্ট ২০২৬