কাশ্মীরে হামলা

মোদির সমালোচনা করে মুসলিমদের যা করতে বললেন ওয়াইসি

২৫ এপ্রিল ২০২৫, ০৭:১৮ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ০১:০০ PM
আসাদউদ্দিন ওয়াইসি

আসাদউদ্দিন ওয়াইসি © সংগৃহীত

কাশ্মীরের পেহেলগামে হামলার ঘটনায় নিহতদের প্রতি সংহতি জানিয়েছেন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম)-এর সভাপতি আসাদউদ্দিন ওয়াইসি। আজ শুক্রবার (২৫ এপ্রিল) জুম্মার নামাজে মুসলিমদের কালো আর্মব্যান্ড পরে প্রতিবাদ করার কথা বলেছেন তিনি। একই সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমালোচনা করেছেন হায়দ্রবাদের সংসদ সদস্য। 

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এক ভিডিওবার্তায় ওয়াইসি বলেছেন, কালো আর্মব্যান্ড পরে আমরা একটি মেসেজ দিতে যাচ্ছি,বিদেশি শক্তির কাছে আমরা আমাদের শান্তি ও একত্বতা হারাতে দেব না। পেহেলগামে হামলার কারণে টেরররা কাশ্মিরি ভাইদের টার্গেট বানানোর সুযোগ পাচ্ছে। সকল ভারতীয়দের উদ্দেশ্যে বলছি, শত্রুদের ফাঁদে পা দিয়েন না।

ভিডিওতে মোদির ব্যর্থতার কথা তুলে ধরেছেন ওয়াইসি। একই সঙ্গে আর্টিকেল ৩৭০ এর সমালোচনা করেছেন। পেহেলগামে ২৬ জনের মৃত্যুর ঘটনায় নিন্দা জানিয়ে তিনি বলেছেন, এই হামলাটি গোয়েন্দা ব্যর্থতা। নরেন্দ্র মোদি সরকারের উচিত তাদের প্রতিরোধ নীতি পুনর্বিবেচনা করা। যারা এই হামলায় আক্রান্ত হয়েছে তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। যারা আহত হয়েছেন তাদের দ্রুত আরোগ্য কামনা করছি।

আসাদউদ্দিন ওয়াইসি কাশ্মিরি সরকারের কড়া সমালোচনা করেছেন। তিনি এই অঞ্চলের নিরাপত্তা নিয়ে হতাশা প্রকাশ করেছেন। আগের তিনি এই অঞ্চল নিয়ে সোচ্চার ছিলেন এবং বিতর্কিত আর্টিকেল ৩৭০ নিয়ে কথা বলেছিলেন। ওয়াইসির মতে, এ আইনটির কারণে ভূস্বর্গের এই অঞ্চলে হামলা, হতাহতের ঘটনা বেশি ঘটছে।খবর এনডিটিভির।

ইউএস-বাংলা এয়ারলাইনস নিয়োগ দেবে সেফটি অফিসার, আবেদন ১০ আগস…
  • ০৪ আগস্ট ২০২৬
জবিতে হামলা-ভাংচুরের ঘটনায় আনুষ্ঠানিক বক্তব্য দিল প্রশাসন, …
  • ০৪ আগস্ট ২০২৬
গৃহবধূর মৃত্যু, স্বামী-শাশুড়ির বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ
  • ০৪ আগস্ট ২০২৬
ইরান-গাজা ইস্যুতে সবর স্পেনকে শায়েস্তা করতেই কি সেউতার অভিব…
  • ০৪ আগস্ট ২০২৬
আহতদের উদ্ধারে ছুটে গিয়ে ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ সদস্যের
  • ০৪ আগস্ট ২০২৬
৬ ইউনিয়ন পরিষদ মেরামত না করেই ৬০ লাখ টাকা উত্তোলন
  • ০৪ আগস্ট ২০২৬