২০ কোটি ডলারের মার্কিন রিপার ড্রোন ভূপাতিত করল হুতিরা!

২৫ এপ্রিল ২০২৫, ০১:১৪ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ০১:০৫ PM
রিপার ড্রোন

রিপার ড্রোন © সংগৃহীত

দেড় মাসেরও কম সময়ে যুক্তরাষ্ট্রের  ব্যয়বহুল ৭টি রিপার ড্রোন ভূপাতিত করেছে ইয়েমেনের সশস্ত্র সংগঠন হুতি।  সামগ্রিকভাবে এই ড্রোনগুলোর মূল্য ২০ কোটি ডলারের বেশি বলে জানা গেছে। 

শুক্রবার (২৫ এপ্রিল)  কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ সব তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, গত এক সপ্তাহেই তিনটি ড্রোন হারিয়েছে যুক্তরাষ্ট্র। বিশ্লেষকদের মতে,  হুতি বিদ্রোহীদের মনুষ্যবিহীন ড্রোন চিহ্নিত করার সক্ষমতা যে বেড়েছে, এসব ঘটনা তারই ইঙ্গিত।

সামরিক বিষয় নিয়ে আলোচনার অনুমতি না থাকায় নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ভূপাতিত হওয়ার আগে ওই ড্রোনগুলো হামলা এবং নজরদারির অভিযানে নিয়োজিত ছিল। 

এর আগে, গত সপ্তাহে দুটি মার্কিন লক্ষ্যবস্তুতে হামলা চালানোর দাবি করেন হুতি বিদ্রোহীরা। সেসময়  হুতির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি সেসময় বলেন, ‘আমরা আশকেলন এবং উম্মে আল-রাশরাশে দুটি লক্ষ্যবস্তুতে ড্রোন দিয়ে সামরিক অভিযান পরিচালনা করেছি। ওই অভিযানে মার্কিন বিমানবাহী রণতরী ট্রুম্যান ও ভিনসন এবং তাদের নৌযানগুলোকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। 

টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের দুই কার্যালয়ে ভাঙচুর, আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
জাবির প্রধান ফটকে ছাত্রলীগের তালা, চার দিনেও দৃশ্যমান পদক্ষ…
  • ১৫ নভেম্বর ২০২৬
প্রেমঘটিত বিরোধে পুলিশ পরিচয়ে রাবি ছাত্রদল নেতাকে হল থেকে ত…
  • ১৫ নভেম্বর ২০২৬
‎জবিতে হামলার ভিডিও ধারণ, সাংবাদিকের ফোন আটকে রেখে ফুটেজ মু…
  • ১৫ নভেম্বর ২০২৬
পা হারানো বিএনপি নেতা আব্দুর রহিমকে কৃত্রিম পা উপহার প্রধান…
  • ১৫ নভেম্বর ২০২৬
বিয়ের দাওয়াত খেয়ে অসুস্থ ৫০, প্রাণ গেল চিকিৎসকের
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950