ভারত-পাকিস্তানকে সংযত হওয়ার আহ্বান জাতিসংঘ মহাসচিবের

২৫ এপ্রিল ২০২৫, ১১:৫৭ AM , আপডেট: ২৪ জুন ২০২৫, ০১:০৬ PM
জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস

জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস © সংগৃহীত

কাম্মীরের পেহালগামে হামলার ঘটনাকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এরই মধ্যে দেশ দুইটি একে অপরের ওপর বেশ কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে।

এমন পরিস্থিতিতে ভারত ও পাকিস্তানকে সংযত হওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তার মুখপাত্র এ তথ্য জানিয়েছেন।

জাতিসংঘের মহাসচিব দেশ দুইটির মধ্যে যে উত্তেজনা বিরাজ করছে তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। একই সঙ্গে এ বিষয়ে উদ্বেগও প্রকাশ করেছেন।

মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেছেন, জম্মু ও কাশ্মীরে সংগঠিত হামলার নিন্দায় আমরা অত্যন্ত স্পষ্ট ছিলাম। ওই হামলায় ২৬ জন প্রাণ হারিয়েছেন।

ডুজারিক বলেন, পাকিস্তান ও ভারতের মধ্যে যে কোনো সমস্যার ক্ষেত্রে আমরা বিশ্বাস করি শান্তিপূর্ণ, অর্থপূর্ণ ও পারস্পরিক সম্পৃক্ততার মাধ্যমে সমাধান করা যেতে পারে এবং করা উচিত।

এদিকে ভারত ও পাকিস্তানের সেনাবাহিনীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাতে লাইন অব কন্ট্রোলে (এলওসি) দুই পক্ষের মধ্যে এই গুলিবিনিময় হয়। সামরিক সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।

বলা হয়েছে, পাকিস্তানি সেনাবাহিনী প্রথমে ভারতের কয়েকটি পোস্ট লক্ষ্য করে গুলি চালায়। এর জবাবে ভারতের সেনাবাহিনীও গুলি চালিয়েছে।

সূত্রগুলো আরও দাবি করেছে, ভারতের নিরাপত্তা বাহিনী কার্যকরভাবে জবাব দিয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। [সূত্র: দ্য হিন্দু]

এইচএসসির ব্যবহারিক পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশনা 
  • ০৪ আগস্ট ২০২৬
কনটেন্ট ক্রিয়েটর রিপনের বিরুদ্ধে কিশোরীকে ধর্ষণের অভিযোগ
  • ০৪ আগস্ট ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিকে বয়কটের ঘোষণা তিতুমীর কলেজের …
  • ০৪ আগস্ট ২০২৬
ঢাবির সলিমুল্লাহ হলসংলগ্ন ফুটপাত থেকে নারীর লাশ উদ্ধার
  • ০৪ আগস্ট ২০২৬
তহশিলদারের বিরুদ্ধে অনিয়ম ও অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ
  • ০৪ আগস্ট ২০২৬
সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৩১ পরিবারকে ১ কোটি ১৯ লাখ টাকা অন…
  • ০৪ আগস্ট ২০২৬