বিয়ের আসরে কনের বেশে হবু শাশুড়ি, পালিয়ে থানায় বর

২০ এপ্রিল ২০২৫, ১০:৪৪ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

পাত্রীর বদলে কনের বেশে হবু শাশুড়ি। বিয়ের আসরে হবু স্ত্রীর ঘোমটা তুলে হতবাক হলেন যুবক। ভাগ্যিস বিয়ে পড়ানোর সময় মুখে পাত্রীর নাম উচ্চারণ করেছিলেন। এরপরই ঘোমটা তুলে বর দেখেন কনের পরিবর্তে বউ সেজে বসেছিলেন পাত্রীর মা। ঘটনাটি ভারতের উত্তরপ্রদেশের মিরাটের।

স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, ২২ বছরের যুবকের নাম মোহাম্মদ আজিম। তিনি দেশটির মিরাটের ব্রহ্মপুরীর বাসিন্দা। গত ৩১ মার্চ আজিমের ভাই নাদিম বিয়ের প্রস্তাব নিয়ে আসেন। পাত্রী ২১ বছরের মানতাশা। বাড়ি কাঁকেরখেরার ফজলপুরে। সেখানেই গত সপ্তাহে ফুরফুরে মেজাজে বিয়ে করতে গিয়েছিলেন যুবক। কিন্তু কনের নাম বলতেই আঁতকে ওঠেন তিনি। তড়িঘড়ি ঘোমটা তুলে দেখেন মানতাশার বদলে বধূবেশে তার মা।

বিষয়টি বোঝার সঙ্গে সঙ্গে এই বিয়েতে আপত্তি করা হয় আজিম ও তার পরিবারের সদস্যরা। আজিম জানিয়ে দেন, এই কনেকে বিয়ে করতে পারবেন না। এরপর দুপক্ষের মধ্যে বিবাদ শুরু হয়। এমন সময় তাকে বিয়ে না করলে মিথ্যা ধর্ষণ মামলায় ফাঁসিয়ে দেওয়া হবে বলে হুমকি দেওয়া হয়। পরে এক সময় বিয়ের আসর ছেড়ে পালিয়ে যান আজিম। এরপর এক সপ্তাহ পর থানায় গিয়ে লিখিত অভিযোগ করেন তিন।

মিরাটের পুলিশ জানায়, প্রতারণার যে অভিযোগ পাওয়া গেছে। সেটার তদন্ত শুরু হয়েছে।

আত্মহত্যায় প্ররোচনা মামলায় এমপি গাজী নজরুল ও স্ত্রী গ্রেপ্ত…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
ক্যাম্পাসের পাশেই পুলিশ ফাঁড়ি চায় কুবি শিক্ষার্থীরা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ৪ জনকে সাময়িক বরখাস্ত 
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেললাইন অবরোধ
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনের তারিখ ঘোষণা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি
  • ২০ সেপ্টেম্বর ২০২৬