আফগানিস্তান-তাজিকিস্তান সীমান্তে ৫.৮ মাত্রার ভূমিকম্প

১৯ এপ্রিল ২০২৫, ০২:৫২ PM , আপডেট: ২৮ জুন ২০২৫, ০৬:১৩ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

আফগানিস্তান-তাজিকিস্তান সীমান্তে আঘাত হেনেছে ৫ দশমিক ৮ মাত্রার । শনিবার (১৯ এপ্রিল) স্থানীয় সময় সকাল ১১টা ৪৭ মিনিটে এই কম্পন অনুভূত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে এই ভূমিকম্পে কোনও প্রাণহানি কিংবা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

পাকিস্তানের জাতীয় ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, আফগানিস্তান-তাজিকিস্তান সীমান্তে আঘাত হানা ভূমিকম্পের উৎপত্তি হয়েছে ভূপৃষ্ঠ থেকে ৯২ কিলোমিটার (৫৭ মাইল) গভীরে।

আফগানিস্তান-তাজিকিস্তান সীমান্তে আঘাত হানা ভূমিকম্প পাকিস্তানের বিভিন্ন অঞ্চলেও অনুভূত হয়েছে। এর মধ্যে ইসলামাবাদ, লাহোর, পেশোয়ার, রাওয়ালপিন্ডি এবং খাইবার পাখতুনখোয়ার বিভিন্ন এলাকা উল্লেখযোগ্য।

সবচেয়ে তীব্র কম্পন হয়েছে খাইবার পাখতুনখোয়ার লোয়ার দির, বাজাউর, মালাকান্দ, নওশেরা, দির বালা, শাবকাদার ও মোহমান্দ এলাকায়। এ সময় স্থানীয় বাসিন্দাদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এর আগে গত শনিবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ এবং খাইবার পাখতুনখোয়া ও পাঞ্জাবের কিছু অংশে ৫ দশমিক ৫ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়। এক সপ্তাহের ব্যবধানে পাকিস্তানে এটি দ্বিতীয় ভূমিকম্প।

স্কলারশিপে এমবিএর সুযোগ কেমব্রিজ ইউনিভার্সিটিতে, করুন আবেদন
  • ০৪ আগস্ট ২০২৬
মালয়েশিয়ায় হাতাহাতিতে ৩ বাংলাদেশি নিহত
  • ০৪ আগস্ট ২০২৬
২০ বছর ধরে মৃত সহকর্মীর বেতন তোলার অভিযোগে সেই জামায়াত সেক্…
  • ০৪ আগস্ট ২০২৬
মালয়েশিয়ার বিপক্ষে চমক রেখে দল ঘোষণা বিসিবির
  • ০৪ আগস্ট ২০২৬
একসময়ের রাজনীতির প্রাণকেন্দ্র আমুর বাড়ি এখন ময়লার ভাগাড়
  • ০৪ আগস্ট ২০২৬
বাগেরহাটে একই পরিবারের তিনজনের গলিত মরদেহ উদ্ধার
  • ০৪ আগস্ট ২০২৬