এআইয়ের সাহায্যে তরুণীর ছবি বানিয়ে ডেটিং প্রোফাইল, একাধিক প্রেমের প্রস্তাব পেলেন যুবক

১৯ এপ্রিল ২০২৫, ১১:১৭ AM , আপডেট: ২৮ জুন ২০২৫, ০৬:১৪ PM
যুবকের দেওয়া স্ক্রিনশট

যুবকের দেওয়া স্ক্রিনশট © সংগৃহীত

ঘরে একা বসে কী করবেন ভাবছেন তরুণ। কৃত্রিম প্রযুক্তির সাহায্যে কীভাবে তরুণীদের ছবি বানানো যায় তা দেখছেন তিনি। এমন ছবি তৈরি করতে চাইছিলেন, যা দেখে মনেই হবে না যে, ছবিটি নকল। বহু চেষ্টার পর এমন একটি ছবি তৈরি করতে সক্ষম হলেন ওই তরুণ। কিন্তু তার মাথায় চেপে বসল দুষ্টু বুদ্ধি। কৃত্রিম প্রযুক্তির সাহায্যে বানানো সেই ছবিটি দিয়ে ডেটিং অ্যাপে একটি অ্যাকাউন্ট খুলে ফেললেন তরুণ। তার পরেই অবাক হয়ে যান তিনি।

‘ইনফিনোজ়’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় দু’টি স্ক্রিনশট পোস্ট করা হয়েছে। তার মধ্যে একটি ছবিতে এক তরুণীকে দেখা যাচ্ছে। অন্য ছবিটি ডেটিং প্রোফাইলের স্ক্রিনশট। তরুণীর ছবিটি কৃত্রিম প্রযুক্তির সাহায্যে বানানো। তবে এক নজরে দেখলে তা বোঝা যায় না। সেই ছবি বানিয়েই ডেটিং অ্যাপে তা দিয়ে অ্যাকাউন্ট খুলে ফেলেন বেঙ্গালুরুর এক তরুণ।

নকল তরুণীকেও বেঙ্গালুরুর বাসিন্দা হিসাবে পরিচয় দেন তিনি। তরুণের দাবি, অ্যাকাউন্ট খোলার পর বেঙ্গালুরুর প্রচুর ‘সিঙ্গেল’ তরুণ যোগাযোগ করেন সেই নকল ‘তরুণী’র সঙ্গে। এমনকি, তাকে ডেটে নিয়ে যাওয়ার প্রস্তাবও দেন অনেকে। মুহূর্তের মধ্যে সেই নকল প্রোফাইলটি নিয়ে ডেটিং অ্যাপে শোরগোল শুরু হয়। সন্দেহ হওয়ায় প্রোফাইল তৈরির ১২ ঘণ্টার মধ্যে ডেটিং অ্যাপের তরফে সেই নকল অ্যাকাউন্টটি মুছে ফেলা হয়।

বিষয়টি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে নেটিজেনদের একাংশ কটাক্ষ করে লিখেছেন, ‘তরুণেরা কি এতটাই একাকিত্বে ভুগছেন যে আসল-নকলের বিচার করার ক্ষমতাও হারিয়ে ফেলছেন?’ [সূত্র: আনন্দবাজার]

ট্যাগ: এআই
আত্মহত্যায় প্ররোচনা মামলায় এমপি গাজী নজরুল ও স্ত্রী গ্রেপ্ত…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
ক্যাম্পাসের পাশেই পুলিশ ফাঁড়ি চায় কুবি শিক্ষার্থীরা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ৪ জনকে সাময়িক বরখাস্ত 
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেললাইন অবরোধ
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনের তারিখ ঘোষণা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি
  • ২০ সেপ্টেম্বর ২০২৬