এবার সুর নরম করলেন ট্রাম্প

১৮ এপ্রিল ২০২৫, ০৩:০৫ PM , আপডেট: ২৮ জুন ২০২৫, ০৬:১৮ PM
ডোনাল্ড ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প © সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কারোপের ঘোষণা বিশ্ববাজারকে নাড়িয়ে দেয়। শুরু হয় আলোচনা-সমালোচনা। কয়েক দিনের উত্তাপের পর এবার শুল্ক ইস্যুতে সুর নরম করলেন তিনি। চীনের সঙ্গে পাল্টাপাল্টি শুল্ক বৃদ্ধির লড়াই অবসানের ইঙ্গিতও দিয়েছেন ট্রাম্প।

স্থানীয় সময় বৃহস্পতিবার (১৭ এপ্রিল) হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, শুল্ক আর না বাড়ুক। কারণ শুল্ক বাড়তে থাকলে মানুষ আর পণ্য কিনবে না। আমি হয়তো আরও বাড়াতে চাই না, এমনকি ওই স্তর পর্যন্তও যেতে চাই না। আমি হয়তো কমাতে চাইতে পারি।

চীনের বিষয়ে ট্রাম্প জানান, শুল্কের বিষয়ে চীন বেশ কয়েকবার যোগাযোগ করেছে। তাদের সঙ্গে আমরা কথা বলেছি।

তবে সরাসরি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এই আলোচনায় যুক্ত ছিলেন কি না, সে বিষয়ে কিছুই জানাননি মার্কিন প্রেসিডেন্ট।

এ ছাড়া আগামী এক মাসের মধ্যে চীনসহ বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি হওয়ার পূর্বাভাস ও দিয়েছেন তিনি। তবে যতক্ষণ না পর্যন্ত বাণিজ্য ইস্যু সমাধান হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটকের বিষয়ে কোনো সিদ্ধান্ত হবে না বলে জানিয়েছেন ট্রাম্প।
 
এর আগে টিকটকের মার্কিন সম্পদ বিক্রি করার জন্য চীনভিত্তিক বাইটড্যান্সকে একটি আইনি সময়সীমা দেওয়া হয়েছিল। বারবার সেই সময়সীমা বাড়িয়েছিলেন ট্রাম্প।

এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণায় বাণিজ্য শুল্ক নিয়ে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হলেও এ কারণে বিশ্বব্যাপী মন্দার ঝুঁকি নেই বলে জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ।
 
বৃহস্পতিবার বিশ্ব অর্থনীতি নিয়ে এক বিবৃতিতে আইএমএফ জানায়, বাণিজ্য উত্তেজনা ছড়িয়ে পড়ায় বিশ্বব্যাপী শেয়ারের দাম কমেছে। অনিশ্চয়তা মোকাবিলায় সব দেশকে অবশ্যই নিজেদের সামলানোর প্রচেষ্টা দ্বিগুণ করতে হবে বলেও উল্লেখ করা হয়।

ঢাকা আলিয়ায় শিবির ও ছাত্রদলের সংঘর্ষ চলছে, আহত ১৩
  • ০৪ আগস্ট ২০২৬
মাথায় হেলমেট, পাইপ হাতে ঢাকা আলিয়ার সামনে যুবদলের নয়ন
  • ০৪ আগস্ট ২০২৬
আহতদের দেখতে গিয়ে হাসপাতালে আটকে পড়ছেন জবির শিক্ষকরাও
  • ০৪ আগস্ট ২০২৬
স্কলারশিপে এমবিএর সুযোগ কেমব্রিজ ইউনিভার্সিটিতে, করুন আবেদন
  • ০৪ আগস্ট ২০২৬
মালয়েশিয়ায় হাতাহাতিতে ৩ বাংলাদেশি নিহত
  • ০৪ আগস্ট ২০২৬