ইয়েমেনে মার্কিন বিমান হামলায় নিহত ৩০

১৮ এপ্রিল ২০২৫, ১১:৪০ AM , আপডেট: ২৮ জুন ২০২৫, ০৬:১৯ PM
ইয়েমেনে মার্কিন হামলা অব্যাহত রয়েছে

ইয়েমেনে মার্কিন হামলা অব্যাহত রয়েছে © সংগৃহীত

ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় হুতি নিয়ন্ত্রিত রাস ইসা জ্বালানি বন্দরে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এ হামলায় নিহত হয়েছেন কমপক্ষে ৩৮ জন। আহত হয়েছেন শতাধিক। যাদের বেশির ভাগই বেসামরিক নাগরিক।

মারাত্মক এ হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে জ্বালানি বন্দরটির। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ইয়েমেনের হোদেইদাহ প্রদেশের উত্তর পশ্চিমে অবস্থিত বন্দরটিতে দফায় দফায় হামলা চালায় মার্কিন সামরিক বাহিনী। কয়েক দফা বিস্ফোরণের পর আগুন ধরে যায় একাধিক স্থাপনায়।

এক এক্স বার্তায় অভিযানের বিষয়টি নিশ্চিত করেছে ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। যুক্তরাষ্ট্রকে পাল্টা জবাবের হুঁশিয়ারি দিয়েছে ইরান-সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা।

আরও পড়ুন: দাখিল পরীক্ষায় নকল: এক কেন্দ্র থেকেই ১১ শিক্ষার্থী বহিষ্কার, ১২ শিক্ষককে অব্যাহতি

ইয়েমেনের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনাগুলোর মধ্যে একটি রাস ইসা। যেটিকে সশস্ত্র গোষ্ঠী হুতি বিদ্রোহীদের সংবেদনশীল অর্থনৈতিক স্থাপনা হিসেবেও ধরা হয়ে থাকে।

এর আগেও ইসরায়েলের বিরুদ্ধে হুতিদের হামলার জবাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হুতি নিয়ন্ত্রিত তেল পরিকাঠামোয় হামলা চালায়। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলাগুলো ইরানের পারমাণবিক কার্যক্রমের চাপ তৈরির অংশ হিসেবেও দেখা হচ্ছে। তবে এই অভিযান কবে থামবে, সে বিষয়ে কোনো আভাস পাওয়া যায়নি।

ভূমধ্যসাগরে অনাহারে নৌকাতেই মারা যান সুনামগঞ্জের মহিবুর
  • ০১ এপ্রিল ২০২৬
আ.লীগ আমলের মামলায় যুবদল-ছাত্রদলের ৬ নেতাকর্মী কারাগারে
  • ০১ এপ্রিল ২০২৬
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ১৮ বছরের ইতিহাসে ৬ উপাচার্যের পাঁ…
  • ০১ এপ্রিল ২০২৬
বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগের সার্চ কমিটিতে শিক্ষা সচিব, দুই…
  • ০১ এপ্রিল ২০২৬
ত্রিদেশীয় সিরিজের সূচি ঘোষণা বাংলাদেশের
  • ০১ এপ্রিল ২০২৬
সংবিধান সংস্কারে জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন করবো: বিরোধী দ…
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence