‘সন্ত্রাসী’ তকমা থেকে তালেবানকে বাদ দিল রাশিয়া

১৮ এপ্রিল ২০২৫, ১১:৩৭ AM , আপডেট: ২৮ জুন ২০২৫, ০৬:১৯ PM
তালেবানকে ২০০৩ সাল থেকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে তালিকাভুক্ত করেছিল রাশিয়া সংগৃহীত

তালেবানকে ২০০৩ সাল থেকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে তালিকাভুক্ত করেছিল রাশিয়া সংগৃহীত © সংগৃহীত

২২ বছর পর আফগানিস্তানের শাসক দল তালেবানের ওপর থেকে সন্ত্রাসী তকমা প্রত্যাহার করল রাশিয়া। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৭ এপ্রিল) নিষিদ্ধ সন্ত্রাসী গোষ্ঠীর তালিকা থেকে তাদের নাম সরিয়ে নেওয়ার রায় দেন দেশটির সুপ্রিম কোর্ট। এতে আফগানিস্তানের শাসকগোষ্ঠীর সঙ্গে রাশিয়ার স্বাভাবিক সম্পর্কের পথ সুগম হলো বলে জানা গেছে।
 
চার বছর আগে দ্বিতীয়বার আফগানিস্তানের ক্ষমতা গ্রহণকারী তালেবানকে ২০০৩ সাল থেকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে তালিকাভুক্ত করে রাশিয়া। এত দিন পর্যন্ত গোষ্ঠীটির সদস্যদের সঙ্গে যোগাযোগ করা রাশিয়ার আইন অনুযায়ী ফৌজদারি অপরাধ ছিল।
 
গত বছর রাশিয়ার নতুন আইনে, কোনো সংগঠনকে সন্ত্রাসী তালিকা থেকে বাদ দেওয়ার এখতিয়ার আদালতকে দেয়া হয়। সম্প্রতি তালেবানের সাথে সম্পর্ক গভীর করেছে মস্কো। সংগঠনটির প্রতিনিধিরা বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে অংশ নিতে একাধিকবার রাশিয়া সফর করেছে।

আরও পড়ুন: ‘সঠিক সমালোচনা করুন, জবাবদিহি করব, গুজব ছড়াইয়েন না’

এর আগে ২০২১ সালে যুক্তরাষ্ট্র-নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক বাহিনী আফগানিস্তান ছেড়ে চলে যাওয়ার পর আগস্টে দেশটির ক্ষমতা দখল করে তালেবান। যদিও কোনো দেশই এখনো তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি।
 
তবে স্বীকৃতি না দিলেও কাবুলে বর্তমানে চীন, ভারত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার ও ইরানের দূতাবাস রয়েছে। তালেবানের অধীন ২০২৩ সালে আফগানিস্তানে প্রথম রাষ্ট্রদূত নিয়োগ করে চীন।

টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের দুই কার্যালয়ে ভাঙচুর, আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
জাবির প্রধান ফটকে ছাত্রলীগের তালা, চার দিনেও দৃশ্যমান পদক্ষ…
  • ১৫ নভেম্বর ২০২৬
প্রেমঘটিত বিরোধে পুলিশ পরিচয়ে রাবি ছাত্রদল নেতাকে হল থেকে ত…
  • ১৫ নভেম্বর ২০২৬
‎জবিতে হামলার ভিডিও ধারণ, সাংবাদিকের ফোন আটকে রেখে ফুটেজ মু…
  • ১৫ নভেম্বর ২০২৬
পা হারানো বিএনপি নেতা আব্দুর রহিমকে কৃত্রিম পা উপহার প্রধান…
  • ১৫ নভেম্বর ২০২৬
বিয়ের দাওয়াত খেয়ে অসুস্থ ৫০, প্রাণ গেল চিকিৎসকের
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950