মালদ্বীপে ইসরায়েলিদের প্রবেশ নিষেধ, আইন পাস

১৫ এপ্রিল ২০২৫, ০৫:২৯ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১১:০৩ AM
পর্যটকদের সেরা আকর্ষণ দ্বীপরাষ্ট্র মালদ্বীপ

পর্যটকদের সেরা আকর্ষণ দ্বীপরাষ্ট্র মালদ্বীপ © ফাইল ফটো

 

দক্ষিণ এশিয়ার দ্বীপ দেশ মালদ্বীপের সরকার দেশটিতে ইসরায়েলি নাগরিকদের প্রবেশ নিষিদ্ধ করেছে। এই বিষয়ে একটি আইনও পাশ করেছে মালদ্বীপ সরকার। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) ফিলিস্তিনি নাগরিকদের সঙ্গে ‘দৃঢ় সংহতি’ জানিয়ে এই নিষেধাজ্ঞা জারি করে মালদ্বীপ সরকার। সৌদি আরবের সংবাদমাধ্যম আল-আরাবিয়ার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মালদ্বীপ সরকার আজ মঙ্গলবার ইসরায়েলি নাগরিকদের তাদের বিলাসবহুল পর্যটন দ্বীপপুঞ্জে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে। দেশটি ফিলিস্তিনি জনগণের সঙ্গে ‘দৃঢ় সংহতি’ জানিয়ে এই পদক্ষেপ নিয়েছে। প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু এ সংক্রান্ত একটি বিল দেশটির পার্লামেন্টে অনুমোদিত হওয়ার পর এই আইনে স্বাক্ষর করেন।

মালদ্বীপের প্রেসিডেন্টের কার্যালয় এক বিবৃতিতে বলেছে, ‘ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরায়েলের চলমান নৃশংসতা ও গণহত্যা বন্ধের দাবিতে সরকারের দৃঢ় অবস্থানের প্রতিফলন এটি।’ বিবৃতিতে আরও বলা হয়, ‘মালদ্বীপ ফিলিস্তিনিদের অধিকারের প্রতি তার অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করছে।’ মুইজ্জুর অফিসের এক মুখপাত্র এএফপিকে জানান, এই নিষেধাজ্ঞা অবিলম্বে কার্যকর করা হবে।

মালদ্বীপ ১ হাজার ১৯২টি ছোট ছোট প্রবাল দ্বীপ নিয়ে গঠিত একটি ছোট ইসলামি প্রজাতন্ত্র। দেশটি নির্জন সাদা বালির সৈকত, অগভীর ফিরোজা রঙের লেগুন এবং মনোরম পরিবেশের জন্য পরিচিত। সরকারি তথ্য অনুযায়ী, চলতি বছরের ফেব্রুয়ারিতে ২ লাখ ১৪ হাজার বিদেশি পর্যটকের মধ্যে মাত্র ৫৯ জন ইসরায়েলি সেখানে গিয়েছিলেন।

মালদ্বীপ ১৯৯০-এর দশকের শুরুতে ইসরায়েলি পর্যটকদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছিল এবং ২০১০ সালে পুনরায় সম্পর্ক স্থাপনের উদ্যোগ নিয়েছিল। তবে সাম্প্রতিক সময়ে মালদ্বীপের বিরোধী দল এবং সরকারের মিত্ররা গাজা যুদ্ধের প্রতিবাদে ইসরায়েলিদের ওপর নিষেধাজ্ঞা আরোপের জন্য মুইজ্জুর ওপর চাপ সৃষ্টি করে আসছিল। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় গত বছর তাদের নাগরিকদের মালদ্বীপে ভ্রমণ এড়িয়ে চলার আহ্বান জানিয়েছিল।

ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালালে গাজা যুদ্ধ শুরু হয়। ইসরায়েলি সরকারি তথ্যের ভিত্তিতে এএফপির হিসাব অনুযায়ী, ওই হামলায় ১ হাজার ২১৮ জন নিহত হয়। বিপরীতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, অঞ্চলটিতে ইসরায়েলি আগ্রাসনে প্রায় দেড় বছরে ৫০ হাজার ৯৮৩ জন নিহত হয়েছে।

ট্যাগ: ইসরায়েল
টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের দুই কার্যালয়ে ভাঙচুর, আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
জাবির প্রধান ফটকে ছাত্রলীগের তালা, চার দিনেও দৃশ্যমান পদক্ষ…
  • ১৫ নভেম্বর ২০২৬
প্রেমঘটিত বিরোধে পুলিশ পরিচয়ে রাবি ছাত্রদল নেতাকে হল থেকে ত…
  • ১৫ নভেম্বর ২০২৬
‎জবিতে হামলার ভিডিও ধারণ, সাংবাদিকের ফোন আটকে রেখে ফুটেজ মু…
  • ১৫ নভেম্বর ২০২৬
পা হারানো বিএনপি নেতা আব্দুর রহিমকে কৃত্রিম পা উপহার প্রধান…
  • ১৫ নভেম্বর ২০২৬
বিয়ের দাওয়াত খেয়ে অসুস্থ ৫০, প্রাণ গেল চিকিৎসকের
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950