নদ-নদীর পানি বৃষ্টি পাওয়ায় ৮ জেলার নিম্নাঞ্চল বন্যার পানিতে প্লাবিত হবার ঝুঁকি তৈরি হয়েছে © ফাইল ছবি
নদ-নদীর পানি বৃষ্টি পাওয়ায় আগামী ২৪ ঘণ্টায় দেশের ৮ জেলার নিম্নাঞ্চল বন্যার পানিতে প্লাবিত হবার ঝুঁকি তৈরি হয়েছে। তবে কিছু এলাকায় পানি কমে আসায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। শনিবার (৮ আগস্ট) বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
বন্যা সতর্কবার্তায় বলা হয়েছে, সিলেট অঞ্চলে বিৎদসীমার ওপর দিয়ে প্রবাহিত স্টেশন একটি। সেটি হলো কুশিয়ারা নদীর ফেঞ্চুগঞ্জ (সিলেট) স্টেশন। আর আগামী ২৪ ঘণ্টায় নিম্নাঞ্চল প্লাবিত হবার ঝুঁকিতে ( সতর্কসীমার উপরে) রয়েছে, ব্রহ্মপুত্র-যমুনা অববাহিকাভুক্ত নদীর কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, বগুড়া, সিরাজগঞ্জ ও টাংগাইল এবং আত্রাই নদী অববাহিকাভুক্ত নওগাঁ ও নাটোর জেলা।
আবহাওয়া সংস্থাসমূহের তথ্য অনুযায়ী, আগামী দুদিন দেশের অভ্যন্তরে সিলেট, চট্টগ্রাম ও রংপুর বিভাগ এবং তৎসংলগ্ন উজানে মাঝারি-ভারি থেকে ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। আগামী ১২ ঘণ্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
বন্যা সতর্কতায় আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় উত্তর-পূর্বাঞ্চলের সুরমা-কুশিয়ারা নদীসমূহের পানি সমতল স্থিতিশীল আছে, যা আগামী ২ দিন স্থিতিশীল এবং ৩য় দিন হ্রাস পেতে পারে থাকতে পারে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় সিলেট জেলার কুশিয়ারা নদী সংলগ্ন নিম্নঞ্চলের কোথাও কোথাও উদ্ভূত বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে।
গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীসমূহের পানি সমতল সমতল বৃদ্ধি পেয়েছে, যা আগামী ১ দিন বৃদ্ধি পেতে পারে, পরবর্তী ২ দিন স্থিতিশীল থাকতে পারে এবং ৪র্থ ও ৫ম দিন হ্রাস পেতে পারে। অপরদিকে গঙ্গা-পদ্মা নদীসমূহের পানি সমতল সমতল বৃদ্ধি পেয়েছে, যা আগামী ৫ দিন বৃদ্ধি পেতে পারে।
অন্য খবর: ৪০৪ জন শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে: ঢাবি ভিসি
ব্রহ্মপুত্র-যমুনা নদীর কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, বগুড়া, সিরাজগঞ্জ ও টাংগাইল জেলার কিছু স্থানে সতর্কসীমায় প্রবাহিত হতে পারে এবং নদী সংলগ্ন নিম্নঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে। ২৪ ঘণ্টায় উত্তর-পশ্চিমাঞ্চলীয় রাজশাহী বিভাগের আত্রাই নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে; যা আগামী ১ দিন বৃদ্ধি পেতে পারে এবং ২য় দিন স্থিতিশীল ও ৩য় দিন হ্রাস পেতে পারে।
আগামী ২৪ ঘন্টায় আত্রাই নদী নওগাঁ ও নাটোর জেলার কিছু স্থানে সতর্কসীমায় প্রবাহিত হতে পারে এবং নদী সংলগ্ন নিম্নঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে।
উত্তরাঞ্চলীয় রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীসমূহের পানি সমতল হ্রাস পেয়েছে; যা আগামী ১ দিন স্থিতিশীল এবং পরবর্তী ২ দিন বৃদ্ধি পেতে পারে। পূর্বাঞ্চলীয় ও দক্ষিণ-পূর্বাঞ্চলীয় চট্টগ্রাম বিভাগের গোমতী, মুহুরী, সেলোনিয়া ও ফেনী নদীসমূহের পানি সমতল হ্রাস পেয়েছে। উক্ত নদীসমূহের পানি সমতল আগামী ১ দিন বৃদ্ধি পেতে পারে এবং ২য় দিন স্থিতিশীল ও ৩য় দিন হ্রাস পেতে পারে।