আগামী তিন দিনে বাড়তে পারে নদীর পানি, বন্যার সতর্কতা জারি

০৬ আগস্ট ২০২৬, ০৩:০২ PM
বন্যার আশঙ্কা

বন্যার আশঙ্কা © সংগৃহীত

দেশের কয়েকটি নদীর পানি বাড়তে শুরু করেছে। পর্যবেক্ষণাধীন স্টেশনগুলোর মধ্যে দুটি নদীর পানি দুটি জেলার দুটি স্টেশনে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর মধ্যে তিস্তা নদীর পানি গাইবান্ধার তারাপুর স্টেশনে এবং কুশিয়ারা নদীর পানি সিলেটের ফেঞ্চুগঞ্জ স্টেশনে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র (বাপাউবো) সহকারী প্রকৌশলী মো. মাহমুদুল ইসলাম শোভন স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। 

সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী একদিন দেশের অভ্যন্তরে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগ এবং তৎসংলগ্ন উজানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। গত ২৪ ঘণ্টায় উত্তর-পূর্বাঞ্চলের সুরমা নদীর পানি সমতল স্থিতিশীল রয়েছে। তবে কুশিয়ারা নদীর পানি সমতল বেড়েছে। আগামী তিন দিন কুশিয়ারা নদীর পানি স্থিতিশীল থাকতে পারে।

আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টায় সিলেট ও সুনামগঞ্জ জেলার কিছু স্থানে নদীগুলো সতর্কসীমায় (ওয়ার্নিং লেভেল) প্রবাহিত হতে পারে। নদীসংলগ্ন নিম্নাঞ্চলের কোথাও কোথাও সাময়িকভাবে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। এ ছাড়া সিলেট জেলার কুশিয়ারা নদীসংলগ্ন নিম্নাঞ্চলের বিদ্যমান বন্যা পরিস্থিতি এ সময়ে স্থিতিশীল থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি গত ২৪ ঘণ্টায় বেড়েছে। তবে আগামী দুই দিনে এসব নদীর পানি কমতে পারে। তৃতীয় দিনে তা স্থিতিশীল থাকতে পারে। আগামী ২৪ ঘণ্টায় তিস্তা নদীসংলগ্ন গাইবান্ধা জেলার নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে।

ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীর পানি গত ২৪ ঘণ্টায় বেড়েছে। আগামী তিন দিন এসব নদীর পানি আরও বাড়তে পারে। এরপর দুই দিন স্থিতিশীল থাকার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে গঙ্গা নদীর পানি সমতলও বেড়েছে। পদ্মা নদীর পানি সমতল বর্তমানে স্থিতিশীল রয়েছে। তবে আগামী তিন দিন গঙ্গা ও পদ্মার পানি বাড়তে পারে এবং পরবর্তী দুই দিন স্থিতিশীল থাকতে পারে।

আরও পড়ুন: দেশের চার বিভাগে ভারী বৃষ্টির সতকর্তা দিল আবহাওয়া অধিদপ্তর

আগামী তিন দিন ব্রহ্মপুত্র-যমুনা নদীর পানি কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর ও বগুড়া জেলার কিছু স্থানে সতর্কসীমায় প্রবাহিত হতে পারে। এ সময় নদীসংলগ্ন নিম্নাঞ্চলের কোথাও কোথাও সাময়িকভাবে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

চট্টগ্রাম বিভাগের পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের নদীগুলোর পানিও বাড়ছে। গোমতী, মুহরী, নোয়াখালী খাল, রহমতখালি খাল ও ফেনী নদীর পানি সমতল গত ২৪ ঘণ্টায় বেড়েছে। তবে সেলোনিয়া নদীর পানি কমেছে। এসব নদীর পানি আগামী দুই দিন বাড়তে পারে। তৃতীয় দিনে তা স্থিতিশীল থাকার সম্ভাবনা রয়েছে।

এদিকে উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলের রংপুর ও রাজশাহী বিভাগের আপার আত্রাই, ঘাঘট, পুনর্ভবা, টাঙ্গন, করতোয়া ও যমুনেশ্বরী নদীর পানি গত ২৪ ঘণ্টায় বেড়েছে। অপরদিকে আপার করতোয়া নদীর পানি কমেছে। আত্রাই ও মহানন্দা নদীর পানি রয়েছে স্থিতিশীল অবস্থায়। এসব নদীর পানি আগামী দুই দিন বাড়তে পারে এবং তৃতীয় দিনে স্থিতিশীল থাকতে পারে।

ময়মনসিংহ বিভাগের সোমেশ্বরী, ভুগাই ও কংস নদীর পানিও গত ২৪ ঘণ্টায় বেড়েছে। তবে আগামী দুই দিনে এসব নদীর পানি কমতে পারে এবং তৃতীয় দিনে স্থিতিশীল থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে।

এবার ডাকসুর প্রবেশপথের মেঝেতে জিন্নাহ-গোলাম আজমের ছবি লাগাল…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
১০ বছর আগে ছাত্রত্ব শেষ হওয়া কুবি ছাত্রদল আহ্বায়কের রুম দখল…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
অফিসার নিয়োগ দেবে আগোরা লিমিটেড, আবেদন ৩০ সেপ্টেম্বর পর্যন্ত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মারধরের অভিযোগ অস্বীকার রাবি ছাত্রদলের, শিক্ষার্থীকে ‘গুপ্ত…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চার বিষয়ের ৫৪ হাজার শিক্ষককে ট্রেনিং দিতে ‘মাস্টার ট্রেইনার…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নেত্রকোনায় বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9