চীনে সৃষ্ট বন্যা ও ভূমিধসে নিহত বেড়ে ২৫, বাড়তি সতর্কতা জারি

০২ আগস্ট ২০২৬, ০৫:০৯ PM
রাজধানী বেইজিং ও ইনার মঙ্গোলিয়াতেও আবহাওয়া সতর্কতা জারি করা হয়েছে।

রাজধানী বেইজিং ও ইনার মঙ্গোলিয়াতেও আবহাওয়া সতর্কতা জারি করা হয়েছে। © সংগৃহীত

চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় গানসু প্রদেশে ভারি বৃষ্টির কারণে আকস্মিক বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ২৫ জনে পৌঁছেছে। এছাড়া ২৩ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। রবিবার (২ আগস্ট) এ খবর জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া।

রাজধানী বেইজিং ও ইনার মঙ্গোলিয়াতেও আবহাওয়া সতর্কতা জারি করা হয়েছে। চীনের জাতীয় আবহাওয়া পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে, দেশের দক্ষিণ-পশ্চিম থেকে উত্তর-পূর্বাঞ্চল পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় ভারি বৃষ্টি, দমকা হাওয়া এবং বজ্রঝড়ের সম্ভাবনা রয়েছে।

এদিকে টানা বৃষ্টির কারণে ডিংসি শহরসহ গানসুর বিভিন্ন এলাকায় আরও ভূমিধসের আশঙ্কা রয়েছে বলে সতর্ক করেছে স্থানীয় প্রশাসন।

অন্যদিকে সিচুয়ান প্রদেশের বিস্তীর্ণ এলাকাতেও ভারি থেকে অতিভারি বৃষ্টি অব্যাহত রয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি জানিয়েছে, সেখানে ইতোমধ্যে ৬৪ হাজার ৬০৯ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। চলতি বর্ষা মৌসুম শুরু হওয়ার পর থেকে প্রদেশটিতে মোট ৮ লাখ ৮১ হাজারের বেশি মানুষকে স্থানান্তর করা হয়েছে।

এর আগে প্রকাশিত প্রাথমিক তথ্যে বলা হয়েছিল, গত ২৬ জুলাই গানসু প্রদেশের ডিংসি শহরের ওয়েইইউয়ান কাউন্টিতে প্রবল বর্ষণের পর সৃষ্ট দুর্যোগে ১০ জন নিহত হয়েছেন। তবে উদ্ধার অভিযান ও হালনাগাদ তথ্যের ভিত্তিতে মৃতের সংখ্যা বেড়ে ২৫ জনে দাঁড়িয়েছে।

সিনহুয়ার খবরে বলা হয়েছে, চীনের জাতীয় দুর্যোগ প্রতিরোধ, প্রশমন ও ত্রাণ কমিশন গানসু প্রাদেশিক কর্তৃপক্ষকে ঘটনাটির তদন্ত এবং ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ মূল্যায়নের নির্দেশ দিয়েছে।

রাতে সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
মঞ্জুরুল–জোবায়েরের নেতৃত্বে ইউআইটিএস সেন্ট্রাল ডিবেট ক্লাবে…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
আটকের আগে অপ্রীতমকে নিয়ে যে পোস্ট দিয়েছিল আনাস
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
‘অপ্রতিমের বয়স তেরো, এই সংখ্যাকে সরকারি ভবনের কপালে লিখে দি…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিমের আইফোন উদ্ধার, আটক ৩
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আহমাদুল্ল…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬