৭ বিভাগে টানা দুদিন ভারী বৃষ্টির পূর্বাভাস, ঢাকায় জলাবদ্ধতার সতর্কবার্তা

২০ জুলাই ২০২৬, ১২:৪৪ PM
রাজধানী ঢাকায় দুপুরের আগেই বৃষ্টিপাত শুরু হয়েছে

রাজধানী ঢাকায় দুপুরের আগেই বৃষ্টিপাত শুরু হয়েছে © টিডিসি ফটো

ঢাকাসহ দেশের ৭ বিভাগে টানা দুদিন ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সোমবার (২০ জুলাই) দুপুর থেকেই বৃষ্টিপাত হবে বলে সতর্কবার্তায় জানানো হয়েছে। ইতিমধ্যে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হচ্ছে বলে খবর পাওয়া গেছে।

ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তায় বলা হয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আজ দুপুর থেকেই দেশের বড় অংশে ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে! আজ (২০ জুলাই) দুপুর থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় (২ দিন) এ বৃষ্টিপাত হতে পারে।

আরও পড়ুন: এইচএসসির স্থগিত পরীক্ষার সময়সূচি নির্ধারণে আজ ডিসিদের সঙ্গে বসছে আন্তঃশিক্ষা বোর্ড

এতে ঝুঁকিতে থাকা বিভাগগুলো হলো রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, সিলেট। বৃষ্টির পরিমাণ ২৪ ঘণ্টায় ভারী ৪৪ থেকে ৮৮ মিলিমিটার এবং অতি ভারী ৮৮ মিলিমিটারের বেশি হতে পারে। অতি ভারী বর্ষণের কারণে ঢাকা মহানগরীতে অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে বলে বিশেষ সতর্কবার্তা দেওয়া হয়েছে।

রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডিএনএ টেস্টে যা পেল পুলিশ
  • ০৯ অক্টোবর ২০২৬
সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টা…
  • ০৯ অক্টোবর ২০২৬
জ্যামাইকা যেতে পারল না বৈষম্যবিরোধীর সেই মাহদী, বিমানবন্দরে…
  • ০৯ অক্টোবর ২০২৬
কলেজের নবীনবরণে বিএনপি নেতাদের উপস্থিতিতে ‘জয় বাংলা’ স্লোগান
  • ০৯ অক্টোবর ২০২৬
৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬