এইচএসসির স্থগিত পরীক্ষার সময়সূচি নির্ধারণে আজ ডিসিদের সঙ্গে বসছে আন্তঃশিক্ষা বোর্ড

২০ জুলাই ২০২৬, ১০:১৯ AM
বন্যার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়

বন্যার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয় © ফাইল ছবি

বন্যা পরবর্তী পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে পাঁচ জেলায় এইচএসসি ও সমমান পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। পরিস্থিতির উন্নতি হওয়ায় এসব পরীক্ষা দ্রুত নেওয়ার বিষয়ে ভাবছে বোর্ড। এজন্য আজ সোমবার (২০ এপ্রিল) জেলা প্রশাসকদের (ডিসি) সঙ্গে সভায় বসতে যাচ্ছেন বোর্ড কর্মকর্তারা।

আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড সাব কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান রবিবার দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘চট্টগ্রামে বোর্ডের পরীক্ষার বিষয়ে আলোচনা করতে সভা ডাকা হয়েছে। ডিসিদের কাছে পরিস্থিতি জেনে সেটি মন্ত্রণালয়কে অবহিত করা হবে। এরপর মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী স্থগিত পরীক্ষার তারিখ জানিয়ে দেওয়া হবে।’

কবে নাগাদ স্থগিত পরীক্ষা হতে পারে এমন প্রশ্নের জবাবে বোর্ড চেয়ারম্যান বলেন, ‘বিষয়টি এখনই বলা যাচ্ছে না। পরীক্ষা দ্রুত সময়ের মধ্যে নেওয়া হবে। তবে বিষয়টি নির্ভর করছে মন্ত্রণালয়ের ওপর। আশা করছি সোমবার রাতের মধ্যে একটা সিদ্ধান্তে পৌছানো যাবে।’

বৈরী আবহাওয়া ও বন্যার কারণে গত ৮ জুলাই থেকে ১৬ পর্যন্ত চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত ছিল। এ বিভাগের ৫ জেলায় আলিম এবং এইচএসসি ভোকেশনাল, বিএমটি, ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষাও স্থগিত থাকে। পরবর্তীতে ফের পরীক্ষা স্থগিতের ঘোষণা দেয় বোর্ড।

আরও পড়ুন: বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে সবচেয়ে একপেশে ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

এ বিষয়ে বোর্ডের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সাম্প্রতিক বন্যা-পরবর্তী পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর সার্বিক অবস্থা, পরীক্ষার্থীদের মানসিক ও শারীরিক অবস্থা, অংশীজনদের সঙ্গে আলোচনা এবং বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তাঘাটের কারণে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের আসা-যাওয়া অসুবিধার বিষয়টিসহ সার্বিক বিবেচনায় চট্টগ্রাম বোর্ড ও এ বিভাগের ৫ জেলার মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অবশিষ্ট বিষয়ের পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।’

বিজ্ঞপ্তিতে বোর্ড জানায়, ‘পরীক্ষার সংশোধিত সময়সূচি পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। অন্যান্য শিক্ষা বোর্ড এবং চট্টগ্রাম বিভাগ ছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের অন্যান্য জেলার পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে।’

চলতি বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষা অভিন্ন প্রশ্নপত্রে অনুষ্ঠিত হচ্ছে। যে কোনো দুর্যোগপূর্ণ পরিস্থিতির কথা বিবেচনা করে প্রতিটি বিষয়ে তিন সেট করে প্রশ্ন করা হয়েছে।এবারের এইচএসসি ও সমমান পরীক্ষা গত ২ জুলাই শুরু হয়। এগারোটি শিক্ষা বোর্ডের অধীনে ১২ লাখ ৭০ হাজার নিয়মিত ও অনিয়মিত পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেওয়ার জন্য ফরম পূরণ করেছেন।

কৃষকলীগ নেতাকে আদালতে পাঠানোর সময় ‘জয় বাংলা’ স্লোগান, গ্রেপ…
  • ৩১ আগস্ট ২০২৬
৭ জেলায় সকালের মধ্যে বৃষ্টির আভাস
  • ৩১ আগস্ট ২০২৬
সিটি ইউনিভার্সিটিতে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়া…
  • ৩১ আগস্ট ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে নকলে শীর্ষে যে তিন কলেজ
  • ৩১ আগস্ট ২০২৬
দুদকের নতুন মহাপরিচালক নাজমুল আলম
  • ৩১ আগস্ট ২০২৬
স্কুল থেকে বেঞ্চ গেল গোয়ালঘরে, জানেন না প্রধান শিক্ষক!
  • ৩১ আগস্ট ২০২৬