বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ এইচএসসি পরীক্ষার্থী

২০ জুলাই ২০২৬, ০১:১০ AM
নিখোঁজ এইচএসসি পরীক্ষার্থী

নিখোঁজ এইচএসসি পরীক্ষার্থী © সংগৃহীত

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় সাইফুর রহমান (২২) নামে এক এইচএসসি পরীক্ষার্থী নিখোঁজ হয়েছেন। গত ১৮ জুলাই রাতে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় বানিয়াচং থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে তার পরিবার।

নিখোঁজ সাইফুর রহমান বানিয়াচং উপজেলার ৮ নম্বর খাগাউড়া ইউনিয়নের খাগাউড়া গ্রামের বাসিন্দা। তিনি এবারের এইচএসসি পরীক্ষার্থী। তার বড় ভাই মহিবুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের শিক্ষার্থী।

পরিবার ও থানায় দায়ের করা জিডি সূত্রে জানা যায়, গত ১৮ জুলাই রাত আনুমানিক ১০টার দিকে নিজ বাড়ি থেকে বের হন সাইফুর রহমান। এরপর তিনি আর বাড়িতে ফেরেননি। পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনের বাড়িসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

জিডিতে উল্লেখ করা হয়েছে, সাইফুর রহমানের বয়স ২২ বছর, উচ্চতা প্রায় ৫ ফুট, গায়ের রং ফর্সা এবং মুখমণ্ডল গোলাকার। তিনি একজন শিক্ষার্থী এবং চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থী।

পরদিন ১৯ জুলাই সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজির পরও কোনো তথ্য না পাওয়ায় বানিয়াচং থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং–৬৮২) করেন পরিবারের সদস্যরা।

নিখোঁজ সাইফুর রহমানের কোনো সন্ধান পেলে নিকটস্থ থানায় অথবা পরিবারের দেওয়া ০১৬২১-৮৭৮০৬১ নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

সকালের মধ্যেই ১৭ জেলায় ঝড়ের আশঙ্কা, ৫ দিন বৃষ্টির পূর্বাভাস
  • ৩০ আগস্ট ২০২৬
মেডিকেল টেকনোলজিস্ট অ্যালায়েন্সের নেতৃত্বে ওবায়দুর-জিসান
  • ৩০ আগস্ট ২০২৬
জবিতে কুরআন শিক্ষা কোর্স চালু করল ইসলামী ছাত্র আন্দোলন
  • ৩০ আগস্ট ২০২৬
নওগাঁয় সেই ১২ বছরের ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ, ৩ জনের কারাদণ্ড
  • ৩০ আগস্ট ২০২৬
‎জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু জব ফেয়ার ১১ সেপ্টেম্বর
  • ৩০ আগস্ট ২০২৬
ইউএপিতে আইসিপিসি-জেআরসি আন্তঃকলেজ ও ইন্ট্রা-ইউএপি প্রোগ্রাম…
  • ২৯ আগস্ট ২০২৬