বরগুনায় সমুদ্রসৈকতে গোসলে নেমে পর্যটক নিখোঁজ

০৭ জুলাই ২০২৬, ০৫:৩১ PM
এক পর্যটককে উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে

এক পর্যটককে উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে © টিডিসি

নিম্নচাপের প্রভাবে উত্তাল হয়ে উঠেছে সাগর। এমন পরিস্থিতিতে বরগুনার তালতলী উপজেলার পর্যটনকেন্দ্র শুভসন্ধ্যা সমুদ্রসৈকতে গোসল করতে নেমে তীব্র স্রোতে ভেসে নিখোঁজ হয়েছে এক কিশোর পর্যটক। খবর পেয়ে পুলিশ, নৌ পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান শুরু করেছে।

মঙ্গলবার (৭ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের শুভসন্ধ্যা সমুদ্রসৈকতে এ ঘটনা ঘটে।

নিখোঁজ পর্যটকের নাম মো. আসাদুল (১৬)। সে বরগুনার আমতলী উপজেলার মানিকঝুড়ি এলাকার বাসিন্দা মো. মুসার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আসাদুলসহ পাঁচ বন্ধু দুপুরে শুভসন্ধ্যা সমুদ্র সৈকতে বেড়াতে যান। পরে তারা সমুদ্রে গোসল করতে নামলে কয়েকদিনের নিম্নচাপজনিত উত্তাল সাগরের প্রবল স্রোতে সবাই ভেসে যান। স্থানীয়দের তাৎক্ষণিক সহায়তায় চারজনকে উদ্ধার করা হলেও আসাদুল নিখোঁজ হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্রোতে ভেসে যাওয়ার পর আসাদুল কিছুক্ষণ সমুদ্রে মাছ ধরার জন্য পোঁতা একটি খুঁটি ধরে ছিলেন। তবে একপর্যায়ে সে খুঁটি ছেড়ে পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দিলে উদ্ধার অভিযান শুরু হয়।

খবর পেয়ে তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাহিদুল ইসলামের উপস্থিতিতে পুলিশ, নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন।

তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, দুপুরের দিকে পাঁচজন একসঙ্গে ঘুরতে এসে সমুদ্রে নামেন। এ সময় আসাদুল নামে একজন পানিতে ডুবে নিখোঁজ হন। খবর পেয়ে পুলিশ, নৌ পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেছে। তবে এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

পিএসসিকে দলীয়করণের অপচেষ্টা জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার প…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিটিভির স্ক্রলে ইশরাকের পদত্যাগ নির্দেশের খবর
  • ১৯ অক্টোবর ২০২৬
কার্যকর হলে সংবাদ সম্মেলনে জানানো হবে, পদত্যাগ ইস্যুতে ফের …
  • ১৯ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল মাস্টার্সে ভর্তি আবেদন শুরু…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিএনপি অ্যাক্টিভিস্টরা বিপদে—গতকালই ইশরাকের কাজকে বাহাবা দি…
  • ১৯ অক্টোবর ২০২৬
‘আল্লাহ, আমাকে খাবার দাও, স্ত্রীকে নিয়ে খুব কষ্টে আছি’, সেই…
  • ১৯ অক্টোবর ২০২৬