মানসিক ভারসাম্যহীনতায় হলো না সংসার, নিখোঁজের পর ডোবাই মিলল মরদেহ বৃদ্ধার

০৪ জুলাই ২০২৬, ০৯:২৯ PM , আপডেট: ০৪ জুলাই ২০২৬, ০৯:৩২ PM
নিখোঁজের চার দিন পর ডোবায় মিলল বৃদ্ধার মরদেহ

নিখোঁজের চার দিন পর ডোবায় মিলল বৃদ্ধার মরদেহ © সংগৃহীত

শেরপুরের নকলায় নিখোঁজের চার দিন পর পরিত্যক্ত ডোবা থেকে সমলা খাতুন (৭০) নামে এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৪ জুলাই) দুপুরে উপজেলার উরফা ইউনিয়নের বারমাইশা খিচা এলাকার একটি পরিত্যক্ত ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সমলা খাতুন ওই এলাকার মৃত জাফর আলীর মেয়ে। খবর পেয়ে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার নাসরিন আক্তার ঘটনাস্থল পরিদর্শন করেন।

পরিবারের সদস্যরা জানান, সমলা খাতুন দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। প্রায়ই তিনি বাড়ি থেকে বের হয়ে যেতেন। চার দিন আগে নিখোঁজ হওয়ার পর আত্মীয়-স্বজন ও বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। শনিবার (৪ জুলাই) দুপুরে স্থানীয়রা পরিত্যক্ত ডোবায় একটি মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। পরে নকলা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়।

নিহতের ছোট ভাই নবী হোসেন বলেন, “আমার বোন দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন। এর আগেও কয়েকবার হারিয়ে গিয়েছিলেন। আমরা খুঁজে এনে বাড়িতে ফিরিয়ে এনেছি। এবারও খোঁজাখুঁজি করছিলাম, কিন্তু আজ ডোবায় তার মরদেহ পাওয়া গেল।”

তিনি আরও জানান, মানসিক অসুস্থতার কারণে সমলা খাতুনের বিয়ে দেওয়া হয়নি। পরিবারের সদস্যরা সবসময় তাকে নজরে রাখার চেষ্টা করতেন।

একই গ্রামের ব্যবসায়ী দিদার হোসেন বলেন, “গত কয়েকদিন পরিবারের সদস্যরা তাকে খুঁজছিলেন। আজ সকালে পরিত্যক্ত ডোবায় তার মরদেহ পাওয়া যায়। খবর পেয়ে আমরাও ঘটনাস্থলে যাই।”

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে উপপরিচালক নিয়োগ
  • ০৬ জুলাই ২০২৬
জাবির নারী শিক্ষার্থীকে ধাক্কা, সেলফি পরিবহনের ৬ বাস আটক
  • ০৬ জুলাই ২০২৬
ইউআইইউ রেসকিউ রোভার টিমের ‘রোবোকাপ রেসকিউ লিগ ২০২৬’ -এ গৌরব…
  • ০৬ জুলাই ২০২৬
‘অফিসের লোক’ পরিচয়ে মিরসরাইয়ে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির…
  • ০৬ জুলাই ২০২৬
বিশ্ববিদ্যালয়ের গবেষণা-বরাদ্দে নতুন নিয়ম শিক্ষকদের অ্যাকাডে…
  • ০৬ জুলাই ২০২৬
ঢাকাগামী প্রভাতী ট্রেন চালুসহ ৬ দাবিতে যশোর রেলওয়ে জংশনে অব…
  • ০৬ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence