ধানক্ষেতে কাজ করতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল দিনমজুরের, আহত ২

২৯ জুন ২০২৬, ০৯:৪৯ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় ধানক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে মো. কামরুল (৩২) নামে এক দিনমজুর নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। সোমবার (২৯ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার বুলাকিপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের হরিপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কামরুল বুলাকিপুর ইউনিয়নের বলগাড়ী চন্ডিদাসপুর গ্রামের দিলদার রহমানের ছেলে। আহতরা হলেন একই এলাকার জমির মালিক গোলজার (৩৫) ও দিনমজুর নূরনবী (৩০)। তাদের বাবার নাম যথাক্রমে হায়দার আলী ও ইনসান আলী।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল থেকেই এলাকায় থেমে থেমে বৃষ্টি হচ্ছিল। এ অবস্থায় কামরুল, গোলজার ও নূরনবী ধানের জমি প্রস্তুতের কাজ করছিলেন। কাজ চলাকালে হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই কামরুল মারা যান। এ সময় তার সঙ্গে থাকা গোলজার ও নূরনবী আহত হন।

ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। পরে তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে তারা আশঙ্কামুক্ত রয়েছেন বলে জানা গেছে।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”

উচ্চশিক্ষাকে যুগোপযোগী করতে আধুনিক রিসোর্স বুক ও ডিজিটাল কন…
  • ১৪ আগস্ট ২০২৬
ইন্ডাস্ট্রি-একাডেমি মেলবন্ধনে বেকারত্ব কমবে: ইউজিসি সদস্য ম…
  • ১৪ আগস্ট ২০২৬
মেডিকেল টেকনোলজিস্টদের চাকরিতে বৈষম্য ও হয়রানি বন্ধের দাবি
  • ১৪ আগস্ট ২০২৬
ডাকসুর আন্তঃহল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী…
  • ১৪ আগস্ট ২০২৬
সংসদে বিশেষ অধিবেশন আহ্বানের অনুরোধ, রাষ্ট্রপতিকে বিরোধীদলী…
  • ১৪ আগস্ট ২০২৬
আবাসিক হোটেলে ঝুলছিল পুলিশ সদস্যের মরদেহ, নেপথ্যে পারিবারিক…
  • ১৪ আগস্ট ২০২৬