অজু করার সময় বজ্রপাতে ৩ মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

২২ জুন ২০২৬, ০৮:৫৬ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

নরসিংদীর মনোহরদী উপজেলায় মাগরিবের নামাজের আগে অজু করার সময় বজ্রপাতে মাদ্রাসার তিন শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন শিক্ষার্থী আহত হয়েছেন।

রবিবার (২১ জুন) সন্ধ্যায় উপজেলার পাঁচকান্দি এলাকার মদিনাতুল উলুম মাদ্রাসায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— জহিরুল হক (১৫), আবু রায়হান (১৪) ও আবু জাফর (১৫)। তাদের সবার বাড়ি কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলায়।

বিষয়টি নিশ্চিত করেছেন মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা এবং শিবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ মোসতানশির বিল্লাহ।

পুলিশ জানায়, মাগরিবের নামাজের আগে মাদ্রাসার অজুখানায় অজু করার সময় হঠাৎ বজ্রপাত হলে চারজন শিক্ষার্থী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। আহত অপর শিক্ষার্থী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ট্যাগ: বজ্রপাত
দেশে এনসিপি করতেন সাবেক ছাত্রলীগ নেতা, বিদেশে গিয়ে পদত্যাগ …
  • ১৬ অক্টোবর ২০২৬
নিজ ক্যাম্পাসের সিনিয়রকে বিয়ে করলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় …
  • ১৬ অক্টোবর ২০২৬
গাঁজা ও ইয়াবা সেবনের অভিযোগে মাদ্রাসা ও ইউনিয়ন ছাত্রদলের দু…
  • ১৬ অক্টোবর ২০২৬
কারিগরিতে নারী শিক্ষক-শিক্ষার্থী এখনো ৩০ শতাংশের নিচে
  • ১৬ অক্টোবর ২০২৬
এসজেডএমসি ডে-২০২৬ উদযাপন কমিটির নেতৃত্বে ডা. বিটু-জহুরুল
  • ১৬ অক্টোবর ২০২৬
যেভাবে গ্রেপ্তার হন ৫ সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ প্রশ্ন ফা…
  • ১৬ অক্টোবর ২০২৬