অজু করতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল ৩ মাদ্রাসা ছাত্রের 

২১ জুন ২০২৬, ০৯:৩৪ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

নরসিংদীর মনোহরদী উপজেলায় মাগরিবের নামাজের আগে অজু করার সময় আকস্মিক বজ্রপাতে একটি মাদ্রাসার তিন ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও এক ছাত্র। আজ রবিবার (২১ জুন) সন্ধ্যায় উপজেলার পাঁচকান্দি মদিনাতুল উলুম মাদ্রাসায় এই হৃদয়বিদারক ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা।

নিহত মাদ্রাসা ছাত্ররা হলো— জহিরুল হক (১৫), আবু রায়হান (১৪) ও আবু জাফর (১৫)। তাদের সবার বাড়ি কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলায়। তারা ওই মাদ্রাসায় থেকে পড়াশোনা করত।

পুলিশ ও মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, সন্ধ্যায় মাগরিবের নামাজের জামাত শুরুর আগে ওই চার ছাত্র একসঙ্গে মাদ্রাসার অজুখানায় অজু করছিল। এ সময় হঠাৎ তীব্র বেগে বজ্রপাত হলে তারা চারজনই গুরুতর দগ্ধ ও আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে দ্রুত পাশের শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।

শিবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ মোসতানশির বিল্লাহ জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই তিন মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছিল। বজ্রপাতে আহত অপর ছাত্রটিকে হাসপাতালে ভর্তি করে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

একই সঙ্গে তিন তরুণ শিক্ষার্থীর এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে মাদ্রাসা প্রাঙ্গণসহ পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের হারিয়ে নিহতদের পরিবারে চলছে শোকের মাতম।

জিমেইলে একসঙ্গে অনেক ই-মেইল ডিলেট করবেন যেভাবে
  • ১৭ জুলাই ২০২৬
আইওএম মিশন প্রধানের সঙ্গে মাহ্‌দী আমিনের বৈঠক, নারী শ্রমিকে…
  • ১৭ জুলাই ২০২৬
হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে ৫ পরামর্শ দিলেন হৃদরোগ বিশেষজ্ঞ
  • ১৭ জুলাই ২০২৬
আন্তর্জাতিক আইন মুট কোর্টে টোকিও যাচ্ছেন ফেনী ইউনিভার্সিটির…
  • ১৭ জুলাই ২০২৬
ভারতের সড়ক ধসে বন্ধ নাকুগাঁও স্থলবন্দর, বিপাকে ব্যবসায়ীরা
  • ১৭ জুলাই ২০২৬
কোন ভিটামিনের অভাবে খাওয়ার পরও বারবার ক্ষুধা লাগে?
  • ১৭ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence