৫টার মধ্যে ঝড়-বজ্রবৃষ্টি হতে পারে যে ১০ জেলায়

১৮ জুন ২০২৬, ০২:০৯ PM , আপডেট: ১৮ জুন ২০২৬, ০৩:১৫ PM
১০ জেলায় বজ্রবৃষ্টির আশঙ্কা জানানো হয়েছে আবহাওয়ার পূর্বাভাসে

১০ জেলায় বজ্রবৃষ্টির আশঙ্কা জানানো হয়েছে আবহাওয়ার পূর্বাভাসে © এআই সৃষ্ট ছবি

দেশের ১০ জেলার কিছু এলাকায় বৃহস্পতিবার (১৮ জুন) বিকাল ৫টার মধ্যে ঝড়ো হাওয়াসহ বজ্রপাত, বজ্রবৃষ্টি ও বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে অধিদপ্তরের অফিসিয়াল ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে। 

সতর্কবার্তায় বলা হয়েছে, মুন্সীগঞ্জ, যশোর, নড়াইল, গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, চাঁদপুর, কুমিল্লা, খুলনা ও বাগেরহাট জেলার কিছু স্থানে বিকাল ৫টার মধ্যে ঝড়ো হাওয়াসহ বজ্রপাত, বজ্রবৃষ্টি কিংবা বৃষ্টি হতে পারে। এ অবস্থায় সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: এমপিওভুক্ত শিক্ষকদের পে স্কেল নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

বিশেষ করে বজ্রপাতের শব্দ শোনা গেলে খোলা জায়গা, মাঠ, জলাশয় ও গাছের নিচে অবস্থান না করতে সতর্ক করা হয়েছে। আবহাওয়া সংশ্লিষ্টরা জানিয়েছেন, বজ্রপাতের সময় নিরাপদ আশ্রয়ে অবস্থান করা এবং প্রয়োজনীয় সতর্কতা মেনে চলা জরুরি। এতে বজ্রপাতজনিত দুর্ঘটনার ঝুঁকি কমানো সম্ভব হবে।

গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬