আজ সন্ধ্যার মধ্যে যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

০৩ জুন ২০২৬, ১০:০৬ AM
ঝড়ো হাওয়ার আভাস

ঝড়ো হাওয়ার আভাস © সংগৃহীত

আজ দুপুর ১টার মধ্যে দেশের ৪ জেলার ওপর দিয়ে পশ্চিম কিংবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫-৬০ কি.মি. বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এমন পরিস্থিতির কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আজ বুধবার (৩ জুন) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত সকাল ৯টার মধ্যে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য প্রকাশিত পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, রংপুর, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪০ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

ময়মনসিংহে মাদ্রাসায় বজ্রপাতে গাছ দ্বিখণ্ডিত, বৈদ্যুতিক সরঞ্…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রত্যাহার ক্যান্টনমেন্ট থানার ওসি, হাসিনার ফেরা নিয়ে কী আছ…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
পাবলিক বিশ্ববিদ্যালয়ে অর্থ ব্যয়ের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদ…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
৬ শতাধিক শিক্ষার্থী নিয়ে আগামীকাল বিএমটিসির জাতীয় পর্ব
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
নওগাঁয় ১০ কেজি গাঁজাসহ ৩ যুবক গ্রেপ্তার
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করল অ্যাভিয়েশন এন্ড অ্যারোস্পেস…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬