৪ জেলায় বিকেল ৩টার মধ্যে বজ্রবৃষ্টির সতর্কবার্তা

১৭ জুন ২০২৬, ০১:১৮ PM , আপডেট: ১৭ জুন ২০২৬, ০১:২৬ PM
বজ্রবৃষ্টির সতর্কবার্তা

বজ্রবৃষ্টির সতর্কবার্তা © এআই সৃষ্ট ছবি

দেশের চার জেলায় আগামী কয়েক ঘণ্টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রপাত ও বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার (১৭ জুন) আবহাওয়া অধিদপ্তরের এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।

প্রতিষ্ঠানটির অফিসিয়াল ফেসবুক বার্তায় বলা হয়েছে, কুমিল্লা, নোয়াখালী, বরগুনা ও নারায়ণগঞ্জ জেলার কিছু কিছু স্থানে বিকেল ৩টার মধ্যে অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বজ্রপাত, বজ্রবৃষ্টি কিংবা বৃষ্টি হতে পারে।

আরও পড়ুন: স্ত্রীকে নির্যাতনের অভিযোগে বেরোবি ছাত্রদল নেতাকে পদ থেকে অব্যাহতি

এ অবস্থায় সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে বজ্রপাতের শব্দ শোনা গেলে খোলা মাঠ, জলাশয়, উঁচু স্থান ও গাছের নিচে অবস্থান না করতে সতর্ক করা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর আরও  জানিয়েছে, বজ্রপাতের সময় নিরাপদ আশ্রয়ে অবস্থান করা এবং বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহারে সতর্ক থাকা জরুরি। সূত্র: আবহাওয়া অধিদপ্তর।

গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬