ফেনীতে বজ্রপাতে প্রাণ গেল দুই শিশুর

১৭ জুন ২০২৬, ০৭:৪৯ PM
বজপাত

বজপাত © সংগৃহীত

ফেনীর ফুলগাজীর আমজাদহাট ইউনিয়নে বজ্রপাতে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১৭ জুন) বিকেলে উপজেলার বসন্তপুর পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন বসন্তপুর পূর্বপাড়ার মো. শহীদের মেয়ে নাদিয়া আক্তার (১০) এবং ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়নের পূর্ব দেবপুর গ্রামের মো. আরিফের ছেলে আবির হোসেন (৭)। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই-বোন।

পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির পাশে খেলাধুলা করছিল নাদিয়া ও আবির। এ সময় হঠাৎ বজ্রপাতে তারা গুরুতর আহত হয়। পরে স্বজনরা তাদের উদ্ধার করে ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

নিহত নাদিয়ার বাবা মো. শহীদ বলেন, ‘পরিবারে আমার এক ছেলে ও এক মেয়ে। নাদিয়া স্থানীয় একটি মাদরাসায় তৃতীয় শ্রেণিতে অধ্যয়নরত ছিল। মেয়ের আকস্মিক মৃত্যুতে পুরো পরিবার শোকে স্তব্ধ হয়ে পড়েছে। কেউই এমন মৃত্যু মেনে নিতে পারছে না।’

ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসক আনিছুর রহমান বলেন, বজ্রপাতে দুই শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।

এ বিষয়ে ফুলগাজী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মিজানুর রহমান বলেন, বজ্রপাতে দুই শিশুর মৃত্যুর বিষয়টি অবগত হয়েছি। দুই শিশুর মরদেহ হাসপাতাল থেকে পরিবারের সদস্যরা বাড়ি নিয়ে গেছে।

বিপিসির অঙ্গ প্রতিষ্ঠানে ৬ পদে চাকরি, আবেদন ৭ অক্টোবর থেকে
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে প্রায় ৫০০ স্কুল বন্ধ করল ফ্রান…
  • ০৫ অক্টোবর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা যাচ্ছে
  • ০৫ অক্টোবর ২০২৬
অনলাইনে ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখবেন কীভাবে, জেনে নিন ৫ উ…
  • ০৫ অক্টোবর ২০২৬
কিশোরীকে আটকে রেখে ৪ দিন ধরে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার দুই
  • ০৫ অক্টোবর ২০২৬
ভোল পাল্টে বিজেপিতে যোগ দিয়েই রাজ্যসভার মনোনয়ন পেলেন অভিনেত…
  • ০৫ অক্টোবর ২০২৬