দেশের ৮ বিভাগে রাতেই অতিক্রম করতে পারে তীব্র বজ্রপাত বলয়

২৩ জুন ২০২৬, ০৯:২০ PM , আপডেট: ২৪ জুন ২০২৬, ০১:০২ PM
বজ্রপাত

বজ্রপাত © এআই জেনারেটেড ছবি

দেশের আটটি বিভাগের ওপর দিয়ে রাতের মধ্যেই তীব্র বজ্রপাত বলয় অতিক্রম করতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ। একই সঙ্গে তিনি মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতেরও আশঙ্কা প্রকাশ করেছেন।

মঙ্গলবার (২৩ জুন) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পূর্বাভাসে তিনি এ তথ্য জানান।

পূর্বাভাসে উল্লেখ করা হয়, ভারতের পশ্চিমবঙ্গ হয়ে একটি তীব্র বজ্রপাত বলয় বাংলাদেশে প্রবেশ করতে পারে।

পূর্বাভাস অনুযায়ী, রংপুর বিভাগে রাত ৮টার পর থেকে রাত ১২টা পর্যন্ত, রাজশাহী বিভাগে রাত ৮টার পর থেকে রাত ১১টা পর্যন্ত এবং খুলনা বিভাগে রাত ৯টা থেকে রাত ২টা পর্যন্ত এই বজ্রপাত বলয়ের প্রভাব থাকতে পারে।  

এছাড়া ময়মনসিংহ ও বরিশাল বিভাগে বিভাগে রাত ১০টার পর থেকে ভোর ৪টা পর্যন্ত, ঢাকা বিভাগে রাত ১১টার পর থেকে ভোর ৫টা পর্যন্ত, এবং সিলেট ও চট্টগ্রাম বিভাগে রাত ১২টার পর থেকে সকাল ৬টার মধ্যে এটি অতিক্রম করতে পারে।  

দেশে এনসিপি করতেন সাবেক ছাত্রলীগ নেতা, বিদেশে গিয়ে পদত্যাগ …
  • ১৬ অক্টোবর ২০২৬
নিজ ক্যাম্পাসের সিনিয়রকে বিয়ে করলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় …
  • ১৬ অক্টোবর ২০২৬
গাঁজা ও ইয়াবা সেবনের অভিযোগে মাদ্রাসা ও ইউনিয়ন ছাত্রদলের দু…
  • ১৬ অক্টোবর ২০২৬
কারিগরিতে নারী শিক্ষক-শিক্ষার্থী এখনো ৩০ শতাংশের নিচে
  • ১৬ অক্টোবর ২০২৬
এসজেডএমসি ডে-২০২৬ উদযাপন কমিটির নেতৃত্বে ডা. বিটু-জহুরুল
  • ১৬ অক্টোবর ২০২৬
যেভাবে গ্রেপ্তার হন ৫ সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ প্রশ্ন ফা…
  • ১৬ অক্টোবর ২০২৬