২৯ এপ্রিল থেকে তাপমাত্রা বৃদ্ধির খবরটি গুজব, সতর্ক করে যা বলছে সরকারি দুই দপ্তর

২৫ এপ্রিল ২০২৬, ১১:৫১ AM
তীব্র গরম

তীব্র গরম © সংগৃহীত

দেশে আগামী ২৯ এপ্রিল থেকে ভয়াবহ তাপমাত্রা বৃদ্ধি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া তথ্যটিকে সম্পূর্ণ ‘গুজব’ বলে নিশ্চিত করেছে সরকারি দুটি দপ্তর। আবহাওয়া অধিদপ্তর এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর পৃথকভাবে জনগণকে এই ধরনের বিভ্রান্তিকর খবরে কান না দেওয়ার অনুরোধ জানিয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, ২৯ এপ্রিল থেকে ১২ মে এবং ২৫ মে থেকে ০৪ জুন ২০২৬ পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি ও করণীয় সংক্রান্ত কোনো বার্তা তাদের দপ্তর থেকে প্রচার করা হয়নি। এ বিষয়ে কোনো প্রকার বিভ্রান্তি না ছড়ানোর জন্য বিশেষভাবে অনুরোধ করেছে সংস্থাটি।

আরও পড়ুন: ৩ অঞ্চলে কালবৈশাখী সতর্কবার্তা

এ বিষয়ে শনিবার (২৫ এপ্রিল) আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, বিষয়টি আমাদের কাছেও অনেক মানুষ জানতে চেয়ে। তবে এটি সম্পূর্ণ গুজব। এমন তথ্যের কোন ভিত্তি নেই। 

তিনি আরও বলেন, আজ দেশের রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এসব বিভাগের প্রায় ২৫ থেকে ৫০ শতাংশ এলাকায় এই বৃষ্টি হতে পারে। এছাড়া ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় (প্রায় ২৫ শতাংশ এলাকা) হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

ড. মো. ওমর ফারুক বলেন, আজ দেশের অধিকাংশ এলাকায় দিনের তাপমাত্রা গতকালের মতোই অপরিবর্তিত থাকতে পারে। তবে আগামীকাল থেকে পরিস্থিতির দৃশ্যমান পরিবর্তন আসবে। সারা দেশে বৃষ্টির প্রবণতা বাড়লে তাপমাত্রা অনেকটাই নেমে আসবে। ফলে জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনবে।
 

একদিকে আজান, অন্যদিকে পূজা, মাঝে দূরত্ব ১০ ফুট
  • ১৮ অক্টোবর ২০২৬
সারা দেশের যেকোনো কলেজে হঠাৎ যেতে পারেন প্রধানমন্ত্রী
  • ১৮ অক্টোবর ২০২৬
সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে শপআপ, আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত
  • ১৮ অক্টোবর ২০২৬
মনোনয়ন না পেয়ে আল্লাহ আমার ইজ্জত রক্ষা করেছেন: বিএনপি নেতা …
  • ১৮ অক্টোবর ২০২৬
অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
  • ১৮ অক্টোবর ২০২৬
ঝিনাইদহে সার ডিলার নিয়োগে দুর্নীতির অভিযোগে মানববন্ধন
  • ১৮ অক্টোবর ২০২৬