ধেয়ে আসছে আসছে বৃষ্টি বলয় ‘ঝুমুল’, প্রভাব শুরু কবে?

২৫ এপ্রিল ২০২৬, ০৯:০২ AM
আসছে শক্তিশালী বৃষ্টি বলয় ‘ঝুমুল’

আসছে শক্তিশালী বৃষ্টি বলয় ‘ঝুমুল’ © সংগৃহীত

দেশের দিকে ধেয়ে আসছে ‘ঝুমুল’ নামে একটি শক্তিশালী ও প্রায় পূর্ণাঙ্গ বৃষ্টি বলয়—এমন তথ্য জানিয়েছে বেসরকারি আবহাওয়া গবেষণা সংস্থা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম।

শুক্রবার (২৪ এপ্রিল) সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশিত পূর্বাভাসে বলা হয়েছে, এই বৃষ্টি বলয় দেশের অধিকাংশ এলাকাকে প্রভাবিত করতে পারে। এতে প্রায় ৭০ থেকে ৯০ শতাংশ অঞ্চলে কমবেশি বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, আর কিছু এলাকায় ভারী থেকে অতিভারী বর্ষণও হতে পারে। এটি চলতি বছরের পঞ্চম বৃষ্টি বলয়।

পূর্বাভাস অনুযায়ী, সিলেট বিভাগে এর প্রভাব সবচেয়ে বেশি সক্রিয় থাকবে। এছাড়া ময়মনসিংহ, রংপুর, ঢাকা বিভাগ এবং চট্টগ্রাম বিভাগের উত্তরাংশে উল্লেখযোগ্য বৃষ্টিপাত হতে পারে। বরিশাল ও খুলনা বিভাগের অনেক এলাকায় মাঝারি মাত্রার এবং রাজশাহী বিভাগের কিছু এলাকায় তুলনামূলক কম প্রভাব দেখা যেতে পারে।

সংস্থাটি জানিয়েছে, ২৬ এপ্রিল থেকে ৭ মে পর্যন্ত পর্যায়ক্রমে দেশের বিভিন্ন অঞ্চলে এই বৃষ্টি বলয়ের প্রভাব থাকবে। তবে ২৫ এপ্রিলও দেশের উত্তরাঞ্চলসহ কিছু স্থানে বিক্ষিপ্তভাবে কালবৈশাখী ও বজ্রবৃষ্টি হতে পারে। সবচেয়ে বেশি সক্রিয় সময় ধরা হচ্ছে ২৮ এপ্রিল থেকে ২ মে এবং পরবর্তীতে ৪ ও ৬ মে।

এই পরিস্থিতিতে সিলেট ও ময়মনসিংহ বিভাগের বন্যাপ্রবণ নিচু এলাকায় আকস্মিক বন্যার ঝুঁকি তৈরি হতে পারে। পাশাপাশি সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, নেত্রকোনা, ব্রাহ্মণবাড়িয়া ও কিশোরগঞ্জ জেলার কিছু এলাকায় সাময়িক জলাবদ্ধতা দেখা দিতে পারে।

এছাড়া উজানে ভারতের আসাম ও মেঘালয় রাজ্যের সীমান্তবর্তী পাহাড়ি অঞ্চলে ভারী বৃষ্টির কারণে পাহাড়ি ঢলের আশঙ্কা রয়েছে। এর প্রভাবে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের নদনদী এবং হাওরাঞ্চলে পানি দ্রুত বাড়তে পারে।

বিশেষ করে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, নেত্রকোনা, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলার বিভিন্ন স্থানে টানা বর্ষণ হতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

‘তথ্য-প্রমাণ থাকলে হাজির করুন’— ছাত্রদল নেতা মুসা হত্যা নিয়…
  • ১৩ আগস্ট ২০২৬
কৃষি সচিব হিসেবে দায়িত্ব নিলেন মো. সেলিম খান
  • ১৩ আগস্ট ২০২৬
ফাইনালের দিন আর্জেন্টিনার ড্রেসিংরুমের চাঞ্চল্যকর তথ্য ফাঁস
  • ১২ আগস্ট ২০২৬
ভূমিকম্পে দুই শতাধিক মৃত্যু, ৩ দিনের জাতীয় শোক ঘোষণা করল ক…
  • ১২ আগস্ট ২০২৬
৬ জেলায় রাতের মধ্যেই বজ্রবৃষ্টির শঙ্কা
  • ১২ আগস্ট ২০২৬
অস্ট্রিয়ায় স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ নারী শিক্ষার্থী…
  • ১২ আগস্ট ২০২৬