সিলেটে পরপর ২ ভূমিকম্প, জানা গেল মাত্রা ও উৎপত্তিস্থল

১১ ডিসেম্বর ২০২৫, ০১:২২ PM
সিলেটে পাঁচ মিনিটের ব্যবধানে দুটি ভূমিকম্প

সিলেটে পাঁচ মিনিটের ব্যবধানে দুটি ভূমিকম্প © সংগৃহীত

সিলেটে মধ্যরাতে মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে দুটি ভূমিকম্প অনুভূত হয়েছে। এর মাত্রা ছিল যথাক্রমে ৩.৫ ও ৩.৩। ধারাবাহিক কম্পনে পুরো শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। 

বুধবার (১০ ডিসেম্বর) দিবাগত রাত ২টা ৫০ মিনিট ৩১ সেকেন্ডে প্রথম ভূমিকম্পটি অনুভূত হয়। ঠিক পাঁচ মিনিট পর, রাত ২টা ৫৫ মিনিট ১৪ সেকেন্ডে দ্বিতীয় দফায় কম্পন আঘাত হানে।

ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র জানায়, প্রথম ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সিলেটের বিয়ানীবাজারে। এর স্থানাঙ্ক অক্ষাংশ ২৪.৮৩° উত্তর এবং দ্রাঘিমা ৯১.৮৩° পূর্ব, আর কেন্দ্রটি ঢাকা থেকে ২১৬ কিলোমিটার দূরে অবস্থিত ছিল। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩.৫।

দ্বিতীয় ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মৌলভীবাজারের বড়লেখায়, যার স্থানাঙ্ক ২৪.৭৯° উত্তর ও ৯২.২১° পূর্ব। ঢাকার ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র থেকে এর দূরত্ব ছিল ২১৭ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে। এটির মাত্রা রেকর্ড করা হয় ৩.৩।

বাংলাদেশের বিভিন্ন এলাকায় সাম্প্রতিক সময়ে পর্যায়ক্রমে ছোট ছোট ভূমিকম্প অনুভূত হওয়ায় স্থানীয় মানুষের মধ্যে উদ্বেগ ও আশঙ্কা বাড়ছে। বিশেষ করে সিলেট অঞ্চলে ভূমিকম্পের পুনরাবৃত্তি পরিস্থিতি নিয়ে নতুন করে দুশ্চিন্তা তৈরি করেছে।

এ বিষয়ে সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজিব হোসেন জানান, ‘ভূমিকম্প পর্যবেক্ষণ সেন্টার ঢাকায় অবস্থিত। সেখানে সার্বক্ষণিক ভূমিকম্প পর্যবেক্ষণ করা হয়। কোনো ভূমিকম্প হলে আমরা সেখান থেকে তথ্য পেলে তা জানাতে পারি।’

রিলেশনশিপ অফিসার-ম্যানেজার পদে নিয়োগ দেবে মিউচুয়াল ট্রাস্ট …
  • ১৯ আগস্ট ২০২৬
শিক্ষা কেবল শ্রেণিকক্ষে পাঠদান ও সনদ বিতরণের মধ্যে সীমাবদ্ধ…
  • ১৯ আগস্ট ২০২৬
নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথের সম্ভাব্য সময় জানা গেল
  • ১৯ আগস্ট ২০২৬
৪০ পদে নিয়োগ দিচ্ছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড
  • ১৯ আগস্ট ২০২৬
জীবননগর সীমান্ত দিয়ে এক ভারতীয় নাগরিকসহ ৫ বাংলাদেশিকে পুশ ই…
  • ১৯ আগস্ট ২০২৬
২০২৭ সালের এসএসসি পরীক্ষা দুই মাস পেছানোর চিন্তা
  • ১৯ আগস্ট ২০২৬