৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প, জাপানে সুনামি সতর্কতা

০৮ ডিসেম্বর ২০২৫, ০৯:১৩ PM , আপডেট: ০৮ ডিসেম্বর ২০২৫, ০৯:১৫ PM
ভূমিকম্প

ভূমিকম্প © প্রতীকী ছবি

জাপানের উত্তর-পূর্ব উপকূলে ১০ ফুট (তিন মিটার) পর্যন্ত সুনামি আঘাত হানতে পারে বলে সতর্ক করেছে দেশটির আবহাওয়া অধিদফতর (জেএমএ)। সোমবার (৮ ডিসেম্বর) স্থানীয় সময় রাত ১১টা ১৫ মিনিটে সমুদ্র উপকূলে ৭.৬ মাত্রার ভূমিকম্পের পর এই সতর্কতা জারি করা হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

জেএমএ জানায়, জাপানের উত্তর ও পূর্বাঞ্চলের বড় এলাকা কেঁপে ওঠে। এরপর হোক্কাইডো, আওমোরি ও ইওয়াতে প্রিফেকচারের জন্য সুনামি সতর্কতা দেওয়া হয়।

সংস্থাটি আরও জানায়, ভূমিকম্পের উপকেন্দ্র ছিল আওমোরি উপকূল থেকে ৮০ কিলোমিটার দূরে সমুদ্রে এবং এর গভীরতা ছিল ৫০ কিলোমিটার।

তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
  • ০১ অক্টোবর ২০২৬
কটুক্তির অভিযোগে শিক্ষককে আটক, প্রধানমন্ত্রীর নির্দেশে ছাড়ল…
  • ০১ অক্টোবর ২০২৬
রাজু ভাস্কর্যে আত্মাহুতির ঘোষণা দিলেন বিসিএসে বাদ পড়া ঢাবি …
  • ০১ অক্টোবর ২০২৬
বিসিএসে বাদ পড়াদের নিয়ে বিক্ষোভের ডাক দিল ডাকসু 
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস গেজেটে বাদ পড়া নিয়ে সরকারের কড়া সমালোচনায় হাসনাত আব্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএসের গেজেট থেকে বাদ নাজমুল— ‘হয়তো কোটা সংস্কার ও জুলাই …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬