রাজধানীতে ফের ভূমিকম্প

০৪ ডিসেম্বর ২০২৫, ০৬:১৮ AM , আপডেট: ০৪ ডিসেম্বর ২০২৫, ০৭:০৫ AM
রাজধানীতে ফের ভূমিকম্প

রাজধানীতে ফের ভূমিকম্প © টিডিসি ফটো

রাজধানী ঢাকায় ফের ভূকম্পন অনুভূত হয়েছে। আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ৬ টা ১৪ মিনিটে ৪৫ সেকেন্ড এ কম্পন অনুভূত হয়। রাজধানীর ঢাকার বনশ্রী, সবুজবাগ, মহাখালী, ধানমন্ডি এলাকায় এই কম্পন অনুভূত হয় বলে দ্য ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন সেখানকার একাধিক বাসিন্দা।

এছাড়া গাজীপুর, নারায়ণগঞ্জ এলাকায় কম্পন অনুভূত হয় বলে জানা গেছে। 

ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্রের (EMSC) তথ্যমতে, আজকের ভূমিকম্পটির উৎপত্তিস্থল নরসিংদীর শিবপুরে। আর এর মাত্রা ছিল ৪ দশমিক ১।

এর আগে গত সোমবার (১ ডিসেম্বর) রাত ১২টা ৫৫ মিনিটে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৪ দশমিক ৯ এবং এর উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের ফালামে, যার গভীরতা ১০৬ দশমিক ৮ কিলোমিটার।

ঢাকা, বরিশাল, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট বিভাগ থেকেও ভূমিকম্প অনুভূত হওয়ার খবর মিলেছে।

৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
  • ০১ অক্টোবর ২০২৬
কটুক্তির অভিযোগে শিক্ষককে আটক, প্রধানমন্ত্রীর নির্দেশে ছাড়ল…
  • ০১ অক্টোবর ২০২৬
রাজু ভাস্কর্যে আত্মাহুতির ঘোষণা দিলেন বিসিএসে বাদ পড়া ঢাবি …
  • ০১ অক্টোবর ২০২৬
বিসিএসে বাদ পড়াদের নিয়ে বিক্ষোভের ডাক দিল ডাকসু 
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস গেজেটে বাদ পড়া নিয়ে সরকারের কড়া সমালোচনায় হাসনাত আব্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএসের গেজেট থেকে বাদ নাজমুল— ‘হয়তো কোটা সংস্কার ও জুলাই …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬