মধ্য রাতে সিলেটে ৫ মিনিটের ব্যবধানে ২ বার ভূমিকম্প অনুভূত

১১ ডিসেম্বর ২০২৫, ০৫:০৪ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © টিডিসি ফটো

সিলেটে পাঁচ মিটিনে ব্যবধানে ২টি ভূমিকম্প অনুভূত হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) মধ্যরাত রাত ২ টা ৫০ মিনিট ৩১ সেকেন্ডে এবং ২ টা ৫৫ মিনিট ১৪ সেকেন্ডে এ কম্পন দুটি অনুভূত হয় বলে ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্র নিশ্চিত করেছে। সিলেট অঞ্চলের একাধিক বাসিন্দাও এমন তথ্য নিশ্চিত করেছেন।

প্রথম ভূকম্পনটির মাত্রা ছিল ৩ দশমিক ৫ এবং পরেরটির মাত্রা ছিল ৩.৩। এর উৎপত্তিস্থল ছিল সিলেটের জকিগঞ্জ উপজেলার বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী অঞ্চলে। প্রথম ভূমিকম্পের কেন্দ্রের অবস্থান ছিল ২৪.৮৩০; ৯২.১৮০। গভীরতা ছিল ২০ কিলোমিটার। দ্বিতীয়টির অবস্থান ছিল ২৪.৭৯০ ; ৯২.২১০ এবং এর গভীরতা ছিল ৩০ কিলোমিটার।

এর আগে প্রায় একই সময়ে (বাংলাদেশ সময় বুধবার (১০ ডিসেম্বর) রাত ২ টা ৫৪ মিনিট ৩ সেকেন্ডে) মিয়ানমারে ৩ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানার খবর পাওয়া যায়।

ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের উত্তর মান্দালয় থেকে ৬ কিলোমিটার দুরে। ভূমিকম্পের কেন্দ্রের অবস্থান ছিল ২২.১১০ ; ৯৬.১৩১ এবং এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।

৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
  • ০১ অক্টোবর ২০২৬
কটুক্তির অভিযোগে শিক্ষককে আটক, প্রধানমন্ত্রীর নির্দেশে ছাড়ল…
  • ০১ অক্টোবর ২০২৬
রাজু ভাস্কর্যে আত্মাহুতির ঘোষণা দিলেন বিসিএসে বাদ পড়া ঢাবি …
  • ০১ অক্টোবর ২০২৬
বিসিএসে বাদ পড়াদের নিয়ে বিক্ষোভের ডাক দিল ডাকসু 
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস গেজেটে বাদ পড়া নিয়ে সরকারের কড়া সমালোচনায় হাসনাত আব্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএসের গেজেট থেকে বাদ নাজমুল— ‘হয়তো কোটা সংস্কার ও জুলাই …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬