দিয়াবাড়িতে দেশের সর্ববৃহৎ মিয়াওয়াকি বনের উদ্বোধন

২৬ নভেম্বর ২০২৫, ১১:২৬ PM , আপডেট: ২৬ নভেম্বর ২০২৫, ১১:২৬ PM
দিয়াবাড়িতে দেশের সর্ববৃহৎ মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন

দিয়াবাড়িতে দেশের সর্ববৃহৎ মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন © টিডিসি

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) উদ্যোগে উত্তরার দিয়াবাড়িতে দেশের সর্ববৃহৎ মিয়াওয়াকি বন গড়ে তোলার কাজ শুরু করা হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) দিয়াবাড়ির ৪ নম্বর ব্রিজ সংলগ্ন ১১ নম্বর লেকপাড়ের পূর্বপাশে গ্রীন বেল্ট চিহ্নিত এলাকায় ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ প্রায় ৫৪ দশমিক ৬৩ কাঠা আয়তনের এ বনায়ন প্রকল্প উদ্বোধন করেন।

বুধবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা মো. জোবায়ের হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই নগর বনায়ন এলাকায় প্রায় ১৪ হাজার চারা রোপণ করা হচ্ছে, যেখানে অন্তর্ভুক্ত রয়েছে প্রায় ২২৫ প্রজাতির দেশীয় ফলজ, বেরিজাত, ফুল, ঔষধি, কাঠজাত, শোভাবর্ধনকারী, কনিফার, গুল্ম ও ঝোপালো প্রজাতির গাছ। মানুষ ও প্রকৃতির পারস্পরিক সংযোগ জোরদারে “বায়োফিলিক” ধারণাকে প্রাধান্য দিয়ে বায়োমিমিক্রি নীতিমালার আলোকে সংবেদনশীল স্থানিক নকশার আলোকে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।

ডিএনসিসি বলছে, এ বনাঞ্চলে প্রাকৃতিক পানি নিষ্কাশন ব্যবস্থার জন্য কৃত্রিম পাহাড় তৈরি করা হয়েছে এবং দোঁআঁশ মাটির সাথে নির্ধারিত পরিমাণে ভার্মি কম্পোস্ট, অর্গানিক ফার্টিলাইজার, বোন মিল, কোকোডাস্ট, রাইস হাস্ক ও তরল সার মিশ্রণ করে বনোপযোগী পরিবেশ তৈরি করা হয়েছে।

আরও পড়ুন: আর্টসেল’-কে কালচারাল ফ্যাসিস্ট আখ্যা, মামলা করলেন সালাউদ্দিন আম্মার

তারা আরও বলছে, বনায়নে অন্তর্ভুক্ত করা হয়েছে সুপ্রশংসিত জাপানি ধারণা ‘শিনরিন ইয়োকু’ বা “ফরেস্ট বাথিং” কার্যক্রম, যা মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য উপকারী হবে। ঢালু ও আঁকাবাঁকা পথ, ঘন বনের ভেতর এবং লেকের পাড় ঘেঁষে পদচারণার সুবিধা রাখা হয়েছে।

উল্লেখ্য, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) কর্তৃক নির্ধারিত নকশা অনুযায়ী গ্রীন বেল্ট চিহ্নিত এলাকায় এ নগর বনায়নটি বাস্তবায়ন করছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। আর এ বনায়নে প্রচলিত মিয়াওয়াকি পদ্ধতির পাশাপাশি আধুনিক পরিবেশ ভাবনা সংযুক্ত করা হয়েছে।

হতাশা থেকে বিশ্বকাপ ফাইনাল, দে লা ফুয়েন্তের অবিশ্বাস্য যাত…
  • ১৫ জুলাই ২০২৬
ফাইনালে স্পেনের প্রতিপক্ষ কারা, কখন খেলা? 
  • ১৫ জুলাই ২০২৬
‘স্বপ্ন সত্যি হয়েছে’, ফ্রান্সকে হারানোর পর উচ্ছ্বসিত পোরো
  • ১৫ জুলাই ২০২৬
ফ্রান্সের বিদায়ঘণ্টা বাজিয়ে ফাইনালে স্পেন
  • ১৫ জুলাই ২০২৬
স্পেনের বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড ওইয়ারজাবালের
  • ১৫ জুলাই ২০২৬
পোরোর গোলে ফাইনালের আরও কাছে স্পেন
  • ১৫ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence