জলাবদ্ধতা নিরসনে জরুরি কন্ট্রোলরুম স্থাপন করেছে ডিএনসিসি

২৯ মে ২০২৫, ১১:৩৬ PM , আপডেট: ৩০ মে ২০২৫, ০১:১৫ PM
ডিএনসিসি

ডিএনসিসি © সংগৃহীত

রাজধানীতে আকস্মিক বৃষ্টিপাতের ফলে সৃষ্ট জলাবদ্ধতা দ্রুত মোকাবিলায় জরুরি কন্ট্রোলরুম চালু করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। নগরবাসীর দুর্ভোগ লাঘব ও দ্রুত পানি নিষ্কাশনের লক্ষ্যে এই কন্ট্রোলরুমের মাধ্যমে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে।

আজ বুধবার (২৯ মে) ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মো. জোবায়ের হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

ডিএনসিসির পক্ষ থেকে জানানো হয়েছে, নগরীর যেকোনো এলাকায় জলাবদ্ধতার ঘটনা ঘটলে নাগরিকরা হটলাইন নম্বর ১৬১০৬ অথবা কন্ট্রোলরুমের মোবাইল নম্বর ০১৭৩৩৯৮২৪৮৬-এ ফোন করে তথ্য দিতে পারবেন। সুনির্দিষ্ট তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গেই সংশ্লিষ্ট বিভাগ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ জানান, ‘জলাবদ্ধতার খবর পাওয়া মাত্র দ্রুততার সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে। 

সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগ জানিয়েছে, বর্ষা মৌসুমের পূর্বপ্রস্তুতির অংশ হিসেবে আগেই ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও খাল পরিষ্কারের কাজ সম্পন্ন করা হয়েছে। ফলে অনেক এলাকায় জলাবদ্ধতা তুলনামূলকভাবে কম দেখা যাচ্ছে।

ডিএনসিসি নগরবাসীকে সচেতন থাকার পাশাপাশি যেকোনো সমস্যায় দ্রুত তথ্য দিতে অনুরোধ জানিয়েছে, যেন সময়মতো ব্যবস্থা নেওয়া সম্ভব হয়।

৭১ থেকে ২৪ সব আন্দোলনের অনুপ্রেরণা ছিলেন কাজী নজরুল ইসলাম: …
  • ২৭ আগস্ট ২০২৬
টমটমে-মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল যুবকের
  • ২৭ আগস্ট ২০২৬
ভয়াবহ বন্যায় নেপাল ও চীনে নিখোঁজ ১৫০০, মৃতের সংখ্যা ১৫০ ছাড়…
  • ২৭ আগস্ট ২০২৬
দুধে অতিরিক্ত পানি, বিক্রেতার মাথায় ঢেলে দেওয়া হলো সেই দুধ
  • ২৭ আগস্ট ২০২৬
স্ত্রীকে ভিডিও কলে রেখে এসপির বাংলোয় পুলিশ সদস্যের গলায় ফাঁ…
  • ২৭ আগস্ট ২০২৬
রংপুরে ৪ খুন: আদালতে জবানবন্দি দিয়েছেন ২ আসামি, উঠে এল নতু…
  • ২৭ আগস্ট ২০২৬